১৫ মাসে ধর্মঘটে চট্টগ্রাম বন্দর বন্ধ ছিল ১৯ দিন, দিশেহারা ব্যবহারকারীরা

১৫ মাসে বিভিন্ন সংগঠন, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের ধর্মঘটে অন্তত ১৯ দিন বন্ধ ছিল চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রম। এছাড়া গত ২ ঈদের ছুটিতে টানা ১০ দিন করে ২০ দিন বন্ধের চাপও সামলাতে হয়েছে বন্দরকে। দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি এই বন্দরের এমন বেহাল পরিস্থিতিতে অনেকটা দিশেহারা ব্যবহারকারীরা।

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৯ এএম

১৫ মাসে বিভিন্ন সংগঠন, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের ধর্মঘটে অন্তত ১৯ দিন বন্ধ ছিল চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রম। এছাড়া গত ২ ঈদের ছুটিতে টানা ১০ দিন করে ২০ দিন বন্ধের চাপও সামলাতে হয়েছে বন্দরকে। দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি এই বন্দরের এমন বেহাল পরিস্থিতিতে অনেকটা দিশেহারা ব্যবহারকারীরা।

জানা গেছে, ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর বন্দর কেন্দ্রিক বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের মালিকানা এবং নেতৃত্ব নিয়ে নানামুখী বিরোধ দেখা দেয়।

একই বছরের ডিসেম্বরে নৌযান শ্রমিকদের ধর্মঘটে বন্দরের বর্হিনোঙ্গরে দুইদিন পণ্য খালাস বন্ধ থাকে। এতে পণ্য খালাস বন্ধ ছিল ২০টি বড় জাহাজে। ২০২৫ সালের মে এবং জুন মাসে এনবিআর সংস্কারের প্রতিবাদে ২ দফা শাটডাউন কর্মসূচিতে আটকে যায় প্রায় ৭ হাজার আমদানি-রপ্তানি নথি। 

মে মাসে প্রাইমমুভার শ্রমিক-মালিকদের ধর্মঘটে জাহাজীকরণ করা যায়নি হাজার খানেক কন্টেইনার। বন্দরে প্রবেশ ফি বাড়ানোর প্রতিবাদে অক্টোবরে আবারও দুইদিনের ধর্মঘটে যায় তারা।

বন্দর সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রাম বন্দর ঘিরে এমন পরিস্থিতির নেতিবাচক মাসুল গুণতে হচ্ছে দেশের আমদানি-রপ্তানি খাতকে।

চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘ব্যবসায়ীদের জন্য আজকে যে মাইলফলক ছিল যে আমরা অতিরিক্ত কাজ করি, আমাদের কার্যক্রমের কোনো সীমা থাকে না। শুধু চট্টগ্রাম বন্দরে যাতে জট না হয় সে জন্য আমাদের শ্রমিকেরা অনবরত পরিশ্রম করেছে গত ঈদের পর থেকে।’

বিকডার সদস্যসচিব রুহুল আমিন সিকদার বলেন, ‘প্রতিদিন প্রায় ৭ থেকে ৮ হাজার রপ্তানিপণ্যবাহী কনটেইনার স্টক থাকে। ওইটা আমাদের ১৩ হাজার থেকে ১৪ হাজারে গিয়ে পৌঁছেছে। এই ভলিউমটা আমাদের টোটাল অপারেশনের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।’ 

চট্টগ্রাম বন্দরে নানা কর্মকাণ্ডে যুক্ত অর্ধশতাধিক সংগঠন ও সংস্থা। এসবের একটিতে অসন্তোষ দেখা দিলে প্রভাব পড়ে পুরো বন্দরে।  

বিজিএমইএ এর সাবেক প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, ‘আমি যদি পিছিয়ে পড়া বন্দরে পড়ে থাকি, তাহলে স্বাভাবিকভাবে আমি ব্যাবসায়িকভাবে পিছিয়ে যাবো। কারণ আমার বন্দরটা একটু ব্যয়বহুল হবে। ব্যয়বহুল হলে স্বাভাবিকভাবে কাস্টমারের ওপর একটা চাপ আসবে। আমরা যারা ব্যবসা করি তাদেরও কস্ট অব ড্যামারেজ বাড়বে। এটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়।’

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক খায়রুল আলম সুজন বলেন, ‘এই জায়গাগুলোতে যদি আমরা সেইভাবে কন্ট্রোল করতে পারি এবং তাদের যে চাহিদাগুলো আছে সেগুলোকে যদি আমরা আগাম চিন্তা করে তাদের সাথে বসে যদি সমাধান করতে পারি, তাহলে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা খুব বেশি কঠিন না।’

গত কয়েকদিনের কর্মবিরতিতে বন্দরে দেখা দেয় সাড়ে ৫৪ হাজার কন্টেইনার জট।

পার্বত্য চট্টগ্রামে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে সাড়ে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক–এডিবি। প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সুবিধা বাড়ানোর পাশাপাশি এ অর্থ জীবিকা,...
দীর্ঘ ১১ বছর পর নতুন পে–স্কেল পাচ্ছেন প্রজাতন্ত্রের কর্মীরা। তবে এটি বাস্তবায়ন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে, বলছেন অর্থনীতিবিদরা। খাদ্য ও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা তাদের। চাপ সামাল...
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত তোলার জন্য আজ থেকে আবেদন গ্রহণ শুরু করছে ব্যাংকটির শাখাগুলো। আগামী ৭ সেপ্টেম্বর থেকে মূল অর্থ এককালীন তুলে নিতে পারবেন গ্রাহকরা।
ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে হিলি স্থলবন্দর দিয়ে আজ সোমবার ২য় দিনের মতো বন্ধ ছিল আমদানি-রপ্তানি। তবে স্বাভাবিক রয়েছে দুই দেশের যাত্রীদের পারাপার। 
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর