ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সাপ্তাহিক ছুটির কারণে টানা ৪ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে শুরু হয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিয়মিত কার্যক্রম। সাধারণত ঈদের ছুটি ব্যতীত এত লম্বা সময় ব্যাংক বন্ধ থাকার নজির কমই।
আজ (১৫ ফেব্রুয়ারি) পুনরায় ব্যাংকিং সেবা চালু হওয়ায় প্রতিষ্ঠানগুলোতে গ্রাহকদের অতিরিক্ত চাপ লক্ষ্য করা গেছে। এর ফলে গতি ফিরেছে ব্যাংকিং খাতে।
উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গত বুধবার ও বৃহস্পতিবার (১১ ও ১২ ফেব্রুয়ারি) ছিল সাধারণ ছুটি। সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতে এবং নির্বাচনকালীন শৃঙ্খলা বজায় রাখতে এসব প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।
এরপর শুক্র ও শনিবার (১৩ ও ১৪ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটি থাকায় টানা ৪ দিনের পেয়ে যান ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা। তবে দৈনন্দিন কেনাকাটা ও লেনদেন স্বাভাবিক রাখতে এটিএম বুথগুলো চালু ছিল।



