অন্তর্বর্তী সরকারের সময় চাঁদাবাজি বেড়েছে, দাবি ব্যবসায়ীদের

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৬ পিএম

আওয়ামী লীগ সরকারের সময়ের চেয়ে অন্তর্বর্তী সরকারের সময় চাঁদাবাজি বেড়েছে বলে দাবি করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকিন আহমেদ। আজ সোমবার নতুন সরকারের কাছে ব্যবসায়ীদের প্রত্যাশা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

এ সময় শিল্প ও ব্যবসা-বাণিজ্যে চাঁদাবাজি বন্ধ করতে সরকারের প্রতি জোরালো আহ্বান জানায় ঢাকা চেম্বার। চাঁদাবাজি বন্ধ করা না গেলে ব্যবসা গুটিয়ে নেওয়ার হুঁশিয়ারি দেন ব্যবসায়ী নেতারা। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনার দাবি জানান সংগঠনের সভাপতি তাসকিন আহমেদ।

চব্বিশের গণ-অভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক পটপরিবর্তনের পর সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে রাষ্ট্রক্ষমতায় এখন বিএনপি। গঠিত হয়েছে নতুন সরকারের মন্ত্রিসভা।

এ সময় ঢাকা চেম্বারের সভাপতি জানান, আওয়ামী লীগ সরকারের সময়ের চেয়ে অন্তর্বর্তী সরকারের সময় চাঁদাবাজি বেড়েছে। তবে নতুন সরকার এটি বন্ধ করতে না পারলে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরবে না বলে আশঙ্কা তাঁর।

তাসকিন আহমেদ বলেন, ‘চাঁদাবাজি কিন্তু একটা রোগ। এটা আমাদের রক্তে ঢুকে গেছে। পুলিশ প্রশাসনও তো চাঁদা খায়, আয়কর কর্মকর্তারাও তো চাঁদা খায়। এখানে যেখানে রক্তে রক্তে চাঁদা, রক্তে রক্তে দুই নম্বরি করার চেষ্টা করি। কিন্তু যখন ক্যান্টনমেন্টে যাই, সব কিন্তু সোজা।’

এ সময় তাসকিন আহমেদ আরও জানান, গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে উৎপাদনমুখী শিল্পে ব্যয় বেড়েছে। সংকট কাটাতে নিয়ন্ত্রক সংস্থার সক্ষমতা বাড়ানো জরুরি। ব্যাংকের নীতি সুদহার কমানোর পাশাপাশি মূল্যস্ফীতি কমাতে বাজার তদারকি জোরদার করার পরামর্শ তাঁর। তিনি বলেন, শুল্ক ইস্যুতে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রপন্থী চুক্তি করেছে।

তাসকিন আহমেদ বলেন, ‘সুপ্রিম কোর্ট যেখানে আমেরিকার পাল্টা শুল্ককে অবৈধ করেছেন। আমরা জানতে চাই, যে ট্রেড ডিল করা হয়েছে, এটাও কি অবৈধ হয়ে গেছে? নাকি ওটা এখনো বলবৎ আছে?’

নতুন সরকারকে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানায় ডিসিসিআই।

১১২ কোটি টাকার চেক প্রত্যাখ্যানের এক মামলায় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা...
বন্দরে আজ কন্টেইনার রয়েছে ৪৬ হাজার ৩০২ একক। রোববার বন্দর থেকে কন্টেইনার খালাস হয়েছে ২,৬৮৮ একক। মোট আমদানি কন্টেইনার জাহাজ থেকে নামানো হয়েছে ২৬৬৭ একক। এছাড়া জাহাজে তোলা হয়েছে ৩৮১৮ একক।
বন্যা ও অতিবৃষ্টিতে চট্টগ্রাম বন্দরের সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত হওয়ায় শিল্প ও বাণিজ্যে বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত পণ্যের ক্ষতিপূরণ ও জরুরি সহায়তা চেয়ে সরকারের কাছে আবেদন...
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আওয়ামী লীগ আমলের কর্মসূচি দেশের স্বার্থবিরোধী ছিল বলে সেখান থেকে সরকার বের হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ রোববার রাজধানীতে...
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেব যশোরের স্থানীয় দৈনিক সুবর্ণভূমির স্টাফ রিপোর্টার এবং স্যাটেলাইট চ্যানেল গ্রিন টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি সাকিন হোসেন। 
ফুটবল বিশ্বকাপ ২০২৬ শেষের পথে। ৪৮ দলের এই টুর্নামেন্টে ১০৪ ম্যাচের ১০২টি ইতোমধ্যেই অতিবাহিত হয়েছে। বাকি কেবল ২টি ম্যাচ- ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী। ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন...
২০২৬-২৭ অর্থ বছরে ৪ হাজার ৫২৭ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সড়ক অবকাঠামোতে বরাদ্দ রাখা হয়েছে সবচেয়ে বেশি, এক হাজার ৩৬৬ কোটি টাকা। এছাড়াও বর্জ্য ব্যবস্থাপনায় বরাদ্দ...
প্রেম ও বিয়ে নিয়ে দীর্ঘদিন নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছিলেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। সব গুঞ্জনের অবসান ঘটিয়ে ২০২৪ সালের ১৫ জুলাই গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে বিবাহবন্ধনে...
লোডিং...

এলাকার খবর