ডিসিকে দেখে লেবুর হালি নামল ৪০ টাকায়, মুহূর্তেই খালি হলো খাঁচা

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪০ পিএম

সুনামগঞ্জে বাজারে জেলা প্রশাসকের (ডিসি) অভিযানে লেবুর দাম ১২০ থেকে কমে ৪০ টাকায় নেমে এসেছে। আর এই সুযোগে মুহূর্তেই ক্রেতাদের চাপে খালি হয়ে যায় লেবুর খাঁচা।

আজ সোমবার বিকেলে পৌর শহরের বাজারদর নিয়ন্ত্রণে অভিযান চালায় জেলা প্রশাসন। ডিসি ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার নেতৃত্বে এই অভিযান চলে শহরের ট্রাফিক পয়েন্ট থেকে শুরু করে কিচেন মার্কেট, আড়তপট্টি, জগন্নাথবাড়ি রোড ও পুরাতন জেল রোড এলাকায়। এ সময় ৪টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের সময় ডিসির উপস্থিতি দেখে ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে লেবুর দাম কমিয়ে দেন। ১২০ টাকা হালি দরের লেবুর দাম মুহূর্তেই নেমে আসে ৪০ টাকায়। দাম কমে যাওয়ার সুযোগ নিতে দেরি করেননি ক্রেতারা। মুহূর্তেই শেষ হয়ে যায় ব্যবসায়ীদের কাছে থাকা লেবুর মজুত।

অভিযানে হক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা ও শাহী রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া দুটি ফলের দোকানকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

ডিসি ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ‘নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের এই তদারকি নিয়মিত চলবে। কোনো অবস্থাতেই সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত মুনাফা আদায় করতে দেওয়া হবে না।’

দেশের বাজারে সোনার দাম কমেছে। ভরিতে সর্বোচ্চ দাম কমেছে ৩ হাজার ২৬৬ টাকা। আজ মঙ্গলবার সকাল থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
দিন দিন বেড়েই চলেছে সবজি, ডিম, মুরগি, চিনি, ডাল, সয়াবিন তেলের মতো নিত্যপণ্যের দাম। এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনযাপনে। মূল্যস্ফীতির বড় শিকার দেশের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো। বাজারে...
রাজধানীর কাঁচাবাজারগুলোতে পোলাওয়ের চালের দাম মানভেদে কেজিপ্রতি ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে কোরবানির ঈদকে কেন্দ্র করে মসলার চাহিদা বাড়ায় দাম কিছুটা বাড়তি। তবে ঢাকা ও ঢাকার বাইরে সবজির...
সপ্তাহের ব্যবধানে দিনিজাপুরের হিলিতে পেঁয়াজের দাম কেজিতে ১০ থেকে ১২ টাকা পর্যন্ত বেড়েছে। আজ সোমবার এলাকার বাজারগুলোতে এমন চিত্র দেখা যায়।
তামিল সিনেদুনিয়ায় শোকের ছায়া। পরিচালক-অভিনেতা এস জে সূর্যর আসন্ন সিনেমা ‘কিলার’-এর শুটিং চলাকালে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক টেকনিশিয়ান। আহত হয়েছেন আরও ৩ কর্মী। আকস্মিক এই ঘটনায় সিনেমাটির...
শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড়ের রাংটিয়া রেঞ্জের নকশী এলাকায় চোরাকারবারি ও বালুখেকোদের হামলায় দুই বনকর্মী আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। 
সামনে অর্থবছরের বাজেটে এডিপির প্রায় ১১ শতাংশ বরাদ্দ থাকছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। সেই সঙ্গে ভর্তুকির চাহিদা থাকবে কমপক্ষে ৭০ হাজার কোটি টাকা।
গণহত্যার দায়ে জামায়াত ইসালামী ও আওয়ামী লীগ একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। গতকাল বুধবার বিকেলে চাটখিল উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর