টানা দুই বছর পর গত ২০২৪-২৫ অর্থবছরে দেশের মানুষের গড় মাথাপিছু আয় বেড়ে দাড়িয়েছে ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার। তবে জিডিপি প্রবৃদ্ধি শূন্য দশমিক সাত তিন শতাংশ কমে ৩ দশমিক ৪৯ শতাংশ হয়েছে।
বৃহস্পতিবার জিডিপির চূড়ান্ত হিসাবে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
বিবিএস প্রদত্ত তথ্যে দেখা যায়, দুই বছর কমার পর গত অর্থবছরে দেশের মানুষের গড় মাথাপিছু আয় বেড়েছে। ২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৯৩ ডলার, যা এযাবৎকালের সর্বোচ্চ।
তবে এর পরের বছর, অর্থাৎ ২০২২-২৩ অর্থবছরে তা কমে দাঁড়ায় ২ হাজার ৭৪৯ কোটি ডলার। ২০২৩-২৪ অর্থবছরে তা আরও ১১ ডলার হ্রাস পায়। টানা ২ বছর কমার পর গত অর্থবছরে (২০২৪-২৫) তা ৩১ ডলার বেড়েছে।
দেশের মানুষের মাথাপিছু আয় বাড়লেও, ২০২৪-২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে। বিবিসি’র তথ্য অনুযায়ী, গত অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ৪৯ শতাংশ হয়েছে, যা আগের অর্থবছরে ছিল ৪ দশমিক ২২ শতাংশ।



