দেশে উচ্চ আমদানির বিপরীতে রপ্তানি কম হওয়ায় চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি- এই সাত মাসে বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ১৭ দশমিক ৪৪ শতাংশ। এই সাত মাসে বাণিজ্য ঘাটতি ছিল ১৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার।
উল্লেখ্য, গত অর্থবছরের একই সময়ে এই ঘাটতি ছিল ১১ দশমিক ৭৪ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, জুলাই থেকে জানুয়ারি এই সাত মাসে দেশে আমদানি খরচ ৪ দশমিক ৬ শতাংশ বেড়ে ৩৯ দশমিক ৮৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে, রপ্তানি আয় ১ দশমিক ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৬ দশমিক শূন্য নয় বিলিয়ন ডলারে।
বিশ্লেষকদের মতে, ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরাইলের যুদ্ধের প্রভাবে টাকার মান দুর্বল হতে শুরু করেছে। ফলে অচিরেই আমদানি খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ডলারের বিপরীতে টাকার মান কমলে বাণিজ্য ভারসাম্যের উপর আরও চাপ সৃষ্টি হতে পারে।



