ফ্যামিলি কার্ড বাস্তবায়ন হলে ১ কোটি ২৩ লাখ মানুষ দারিদ্র্যমুক্ত হতে পারে: গবেষণা প্রতিষ্ঠান র‍্যাপিড

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ১০:৫৩ পিএম

সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি পুরোপুরি বাস্তবায়ন করা গেলে দেশে দারিদ্র্য উল্লেখযোগ্য হারে কমতে পারে। বেসরকারি গবেষণা সংস্থা র‍্যাপিডের তথ্য বলছে, এই কর্মসূচি সঠিকভাবে পরিচালিত হলে দেশের প্রায় ১ কোটি ২৩ লাখ মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে পারে। আর চরম দারিদ্র্য কমতে পারে প্রায় ৫৬ লাখ।

গেল ১০ মার্চ থেকে দেশে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড বিতরণ। প্রাথমিকভাবে দেশের ৩৭ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ড দিয়েছে বর্তমান সরকার। দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারকে সরাসরি আর্থিক সহায়তা দিতে এই কর্মসূচি সামাজিক সুরক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন গবেষকরা।

র‍্যাপিডের গবেষণা বলছে, কর্মসূচিটি পুরোপুরি বাস্তবায়ন হলে দেশের সামগ্রিক দারিদ্র্য ৭ দশমিক ৪ শতাংশ কমে ১১ দশমিক ৩ শতাংশে নেমে আসতে পারে। আর চরম দারিদ্র্য কমে দাঁড়াতে পারে ২ দশমিক ২ শতাংশে। এতে শুধু দারিদ্র্যই কমবে না, প্রায় ১ কোটি ৫৬ লাখ মানুষ অর্থনৈতিক দুর্বলতা থেকেও বেরিয়ে আসতে পারবে।

র‍্যাপিডের চেয়ারম্যান ড. আব্দুর রাজ্জাক জানান, যদি এই ফ্যামিলি কার্ড নিয়ে যেতে পারে সরকার, তাহলে দারিদ্রের হার ১৮ দশমিক ৭ শতাংশ থেকে কমে ১১ শতাংশের কাছাকাছি নেমে আসতে পারে।

গবেষকরা বলছেন, দেশে এখনও প্রায় ৫৪ শতাংশ দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবার কোনো সামাজিক সুরক্ষা সুবিধা পাচ্ছে না। আবার সুবিধাভোগীদের প্রায় ৬০ শতাংশই প্রকৃত দরিদ্র নয়। তাই ফ্যামিলি কার্ড সফল করতে দরিদ্র পরিবারকে সঠিকভাবে চিহ্নিত করা এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থায় সমন্বিত সংস্কার জরুরি।

র‍্যাপিডের চেয়ারম্যান এ প্রসঙ্গে বলেন, ইতোপূর্বে দারিদ্র কমাতে নির্দিষ্ট কোনো ব্যবস্থা ছিল না। যার ফলে আমরা দেখেছি গত ৩ বছর ধরে বাংলাদেশে যে মূল্যস্ফীতি বেড়েছে, এতে কিন্তু অনেক মানুষ দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে। কাজেই তাদেরকে কেন্দ্র করে কিছু কর্মসূচির দরকার ছিল, যেটা কিন্তু ফ্যামিলি কার্ড আমাদেরকে দিচ্ছে। 

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেন, অর্থনীতির সুফলটা বাংলাদেশের প্রত্যেক পরিবারে, প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। প্রশ্ন হচ্ছে, এটা কি আমরা একদিনে পারব? না, এটা আমরা পাইলটিং স্টেজে (পরীক্ষামূলকভাবে) শুরু করেছি ইনশাআল্লাহ্‌। আমরা এই পাইলটিং প্রোগ্রামটি সফলভাবে শুরু করেছি, যেটা আপনারা জানেন এবং আগামী ৪ থেকে ৫ বছরের মধ্যে, বর্তমান সরকার পর্যায়ক্রমে সবগুলো পরিবারকে কভার করবে (এর আওতায় নিয়ে আসবে)।  

বিশ্লেষকদের মতে, কর-জিডিপি অনুপাত কমতে থাকায় সামাজিক সুরক্ষা খাতে ব্যয় বাড়লে অর্থনীতিতে কিছুটা চাপ তৈরি করতে পারে। তাই সঠিক সমন্বয় নিশ্চিত করাই এখন এই কর্মসূচির জন্য বড় চ্যালেঞ্জ।

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
রাজধানীর কাঁচাবাজারে আগাম শীতকালীন সবজি এসেছে। তবে ক্রেতাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা। অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে লেবু ও শসা। গত সপ্তাহের তুলনায় ডজনে ১৫ টাকা কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির দাম...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর