ভালো ফলনেও আলু চাষিদের মাথায় হাত

বাংলাদেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে আলুর ভালো ফলন হলেও হিমাগারের সংকট ও বাজারে কম দামের কারণে বিপাকে পড়েছেন কৃষকরা। রংপুর, নীলফামারী, চুয়াডাঙ্গা ও কুমিল্লায় অনেক চাষি লোকসানে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১০:৪৩ এএম

উত্তর, দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে এবার আলুর বেশ ভালো ফলন। কিন্তু সংরক্ষণের পর্যাপ্ত সুযোগ নেই। আর বাজারে এখন দামও কম। ফলে বিপাকে পড়েছেন কৃষক। অনেকে বাধ্য হয়ে লোকসানেই বিক্রি করছেন আলু। কৃষি কর্মকর্তারা অবশ্য প্রক্রিয়াজাত করে সংরক্ষণের পরামর্শ দিচ্ছেন।

গত বছর দাম ভালো পাওয়ায় এ মৌসুমে বেশি জমিতে আলু চাষ করেন রংপুরের কৃষক। এখানে এবার উৎপাদন হয়েছে প্রায় ২০ লাখ টন। তবে সংরক্ষণের জন্য ৪০টি হিমাগারে ধারণক্ষমতা সাড়ে চার লাখ টন। এ ছাড়া এখন আলুর দাম কম থাকায় লোকসানের শঙ্কায় কৃষকেরা।

কৃষকেরা জানান, ফলন ভালো তবে আলুর দাম কম হওয়ায় উৎপাদন খরচই তোলা যাচ্ছে না।

নীলফামারীতে প্রতি বিঘায় ৪০ থেকে ৪৫ বস্তা আলু হলেও বাজারে প্রতিমণের দাম ৩০০ টাকার কাছাকাছি। অথচ এক বিঘায় খরচ ৪০ হাজার টাকার বেশি।

কৃষকদের অভিযোগ, বাজারে সিন্ডিকেট এবং হিমাগারে জায়গা না পাওয়ায় লোকসানেই বিক্রি করতে হচ্ছে আলু।

চুয়াডাঙ্গায় এরইমধ্যে ৭৫ শতাংশ আলু খেত থেকে তোলা হয়েছে। কৃষি কর্মকর্তারা বলছেন, হিমাগারে রেখে কিংবা প্রক্রিয়াজাত করে সংরক্ষণ করলে, কৃষক লাভবান হবেন।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক দেবাশীষ কুমার দাস বলেন, ‘আমরা চেষ্টা করছি স্থানীয় পর্যায়ে কিছু উদ্যোক্তা তৈরি করার। যারা ফলন ভালো হলে আলু প্রক্রিয়াজাত করে বাজারে পরবর্তীতে ছাড়তে পারবে।’

কুমিল্লায় এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে কম জমিতে আলু চাষ হলেও, ফলন ভালো। কিন্তু এখানেও দাম কমের কারণে বিপাকে কৃষক।

কৃষকেরা বলছেন, আলু চাষে কৃষকদের এবার লাভ তো হয়ই নাই, বরং লোকসান হচ্ছে।

কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, ‘ফলন যেবার ভালো হবে সেবার আলু সরবরাহ বা সংরক্ষণের জন্য হিমাগার জাতীয় যদি কিছুর ব্যবস্থা করা যায় তাহলেই কৃষকেরা লাভবান হবে।’

উত্তরাঞ্চলে শুটকির অন্যতম বৃহৎ বাণিজ্য কেন্দ্র নীলফামারীর সৈয়দপুরে। যেখানে বছরে প্রায় ১২০ কোটি টাকার শুটকির বেচাকেনা হয়। শুধু দেশেই নয়, এখানকার শুটকি রপ্তানি হয় ভারতের ত্রিপুরা, মিজোরাম ও মণিপুরেও।...
প্রতিবছর ৩০ হাজার কোটি টাকার সবজি ও মশলা নষ্ট হয় পরিবহন ও সংরক্ষণের সময়। গবেষকরা বলছেন, উৎপাদন থেকে বাজারজাত বিভিন্ন ধাপে আলু, টমেটোসহ ১০ ধরনের সবজি বেশি নষ্ট হচ্ছে। গ্রামীণ সংরক্ষণ ব্যবস্থা...
সারের সংকটের মধ্যেই ডিজেলের দাম বৃদ্ধি মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে উঠেছে কৃষকের জন্য। আমন মৌসুমে উৎপাদন খরচ তো বাড়বেই, সামনের বোরো মৌসুমে ধানের ফলন কতটা মিলবে তা নিয়ে এখনই দুশ্চিন্তা ভর করেছে।...
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে উত্তরাঞ্চলের কৃষি ও পরিবহন খাতে। ডিজেলের দাম বাড়ায় সেচ, জমি প্রস্তুত করা এবং ফসল পরিবহন ব্যয় বেড়েছে। এতে মৌসুম ও ফসলভেদে কৃষকের উৎপাদন ব্যয়...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর