দর্শনার্থীদের জন্য বগুড়ায় ঈদের বিশেষ বিনোদন

বগুড়ায় ঈদ ২০২৬ উদযাপনে দর্শনার্থীদের জন্য রয়েছে নতুন আকর্ষণ: মম ইন হোটেলের কেবল কার, ডিজে শো, রাইড ও মহাস্থান জাদুঘরের ইতিহাস। নদীর চরাঞ্চল ও অস্থায়ী বিনোদন কেন্দ্র সব বয়সের জন্য আনন্দের নিশ্চয়তা দিচ্ছে।

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০১:১৫ পিএম

ঈদের আনন্দ আরও প্রাণবন্ত করতে বগুড়ার বিভিন্ন বিনোদন কেন্দ্র সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। পাঁচ তারকা হোটেল থেকে শুরু করে নদ-নদীর চরাঞ্চল সব জায়গায়ই থাকছে বিশেষ আয়োজন, যা পর্যটক ও দর্শনার্থীদের দেবে বাড়তি আনন্দের সুযোগ। পর্যটকদের নিরাপত্তা ও বাড়তি বিনোদন নিশ্চিত করতে নানা পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।

এবারের ঈদে নতুন আকর্ষণ হিসেবে উত্তরাঞ্চলের প্রথম পাঁচ তারকা হোটেল মম ইন চালু করতে যাচ্ছে কেবল কার। ঈদের দিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এটি।

এ ছাড়া ঈদের ছুটিতে থাকছে ডিজে শো এবং বিভিন্ন ধরনের রাইড। যারা হোটেলে থাকবেন, তাদের জন্যও বিনামূল্যে বেশ কিছু বাড়তি সুবিধা রেখেছে কর্তৃপক্ষ।

বগুড়া মম ইন পার্ক অ্যান্ড রিসোর্টের অপারেশন ম্যানেজার মো. রাকিবুল ইসলাম বলেন, ‘ঈদ উপলক্ষে হোটেলের চারপাশে ৪০ মিনিটের রাউন্ড ট্রিপের ব্যবস্থা থাকবে। একটি চেম্বারে চারজন করে দর্শনার্থী বসে মম ইন এবং এর আশপাশে প্রাকৃতিক পরিবেশ আছে তা উপভোগ করতে পারবে।

ছুটির দিনে যারা ইতিহাস ও ঐতিহ্যের নিদর্শন দেখতে চান, তাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে মহাস্থান জাদুঘর। দক্ষিণ এশিয়ার প্রাচীনতম নগরী পুন্ড্রনগরের ৯২৯টি নিদর্শন সাজানো হয়েছে ৪৪টি শোকেসে। ঈদের ছুটিতে এসব দেখা যাবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

বগুড়া মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘরের কাস্টোডিয়ান রাজিয়া সুলতানা বলেন, ঈদের ছুটি ও সরকারি ছুটির দিনগুলোতে দর্শনার্থীরা বেশি আসে। এ সময় তাদের জন্য স্পেশাল সুবিধা দেওয়া হয়।

পূর্ব বগুড়ার সোনাতলা, সারিয়াকান্দি ও ধুনটে যমুনা নদীর বুকে গড়ে উঠেছে অন্তত ২০টি অস্থায়ী বিনোদন কেন্দ্র। দর্শনার্থীদের নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশনস) হোসাইন মুহাম্মাদ রায়হান বলেন, ঈদের ছুটিতে দর্শনীয় স্থানগুলোতে নিরাপত্তাজনিত কোনো সমস্যা যেন না হয়, সে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ বছর ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া সংগ্রহ প্রায় ১০ লাখ কম হবে বলে দাবি করছেন ট্যানারি মালিকরা। ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বলছেন, গত বছরের চেয়ে এবার কোরবানি কম হওয়ায় চামড়ার সরবরাহ কম হয়েছে।...
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের সক্রিয় হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর। চামড়া সংরক্ষণ, পর্যটন উন্নয়ন ও দুর্নীতি রোধেও দেওয়া হয়েছে নির্দেশনা।
নভোএয়ার সব রুটের টিকিটের মূল্যে ১৫ শতাংশ ছাড়ের ঘোষণা করেছে। এ ছাড়া কক্সবাজার ভ্রমণের জন্য আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য...
ঈদুল ফিতরের লম্বা ছুটির পর এখনও চিরচেনা ব্যস্ততায় ফেরেনি রাজধানীর বাজারগুলো। ঈদের ছয় দিন পরেও শুক্রবার রাজধানীর বাজারগুলো ছিল অনেকটাই ফাঁকা। তবে পরিবারের সাথে ঈদ কাটিয়ে নগরবাসী ফিরতে শুরু করায়...
বৃষ্টি আর পাহাড়ি ঢলে বাড়ছে তিস্তাসহ বিভিন্ন নদ-নদীর পানি। পানি ঢুকছে নদীতীরবর্তী নিচু এলাকায়। তিস্তার পানি বেড়ে বন্যার আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে গত ২৪ ঘণ্টায় সোমবার দুপুর ১২টা...
সারাদেশে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার এক সতর্কবার্তায় সংস্থাটি জানায়, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায়...
নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিশ্বকাপের ফাইনালে স্পেস-আর্জেন্টিনার খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে মো. আলাউদ্দিন রায়হান নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় সিজেপির নেতা অভিজিৎ দীপকেকে আটক করেছে পুলিশ। সোমবার নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ককরোচ...
লোডিং...

এলাকার খবর