ছুটি শেষে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানে নিয়মিত কার্যক্রম শুরু

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ১২:১৬ পিএম

টানা সাত দিন ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকার পর আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে শুরু হয়েছে নিয়মিত কার্যক্রম। রমজান শেষে অফিস ও লেনদেন আগের অবস্থায় ফিরেছে।

লেনদেন শুরু হয়েছে সকাল ১০টা থেকে, চলবে বিকাল ৪টা পর্যন্ত। তবে ব্যাংকের অফিস কর্মসূচি হবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

দীর্ঘ ছুটির পর ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। দীর্ঘ ছুটির পর অনেকেই নগদ টাকা জমা ও উত্তোলন করেছেন। এছাড়া আমদানি রপ্তানি সংক্রান্ত নানা ধরনের সেবা নিয়েছেন।

প্রথম কর্ম দিবসে ব্যাংকের গ্রাহকদের উপস্থিত তুলনামূলক কম। দুই দিন ব্যাংক কার্যক্রম চলার পর আবারো স্বাধীনতা দিবস সহ তিন দিনের ছুটিতে পড়বে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান।

ব্যাংকাররা বলেছেন, ঈদের ছুটিতে এটিএম বুথ গুলোতে পর্যাপ্ত টাকা ছিল। নির্বিঘ্নে লেনদেন করেছেন ব্যাংকের গ্রাহকরা। এছাড়া ব্যাংকের নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক নজরদারি করেছেন সিনিয়র কর্মকর্তারা।

তারা বলেন, আগামী সপ্তাহেরস রোববার থেকে পুরোপুরি স্বাভাবিক হবে ব্যাংকের লেনদেন ও কার্যক্রম।

মানুষের হাতে থাকা নগদ টাকা আবারও ব্যাংকে ফিরতে শুরু করেছে। আগস্টে এক মাসের ব্যবধানে মানুষের হাতে থাকা নগদ টাকা কমেছে ৯ হাজার ৫৭১ কোটি ৮ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। 
জ্বালানির দাম বৃদ্ধি ও পে-স্কেলের কারণে মূল্যস্ফীতির ঝুঁকি দেখছে বাংলাদেশ ব্যাংক। তাই, অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নীতি সুদহার সাড়ে ৯ শতাংশে অপরিবর্তিত রেখে ত্রৈমাসিক ভিত্তিক মুদ্রানীতি ঘোষণা করল...
ব্যাংক ও আর্থিক খাত সংস্কারসহ নতুন ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।  এগুলোর বাস্তবায়নে ব্যয় হবে ১৫ হাজার ৮২৩ কোটি টাকা। 
কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া পরিচালিত ২২টি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।
গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশের প্রিজন ভ্যান থেকে আলোচিত ৩০ মামলার আসামি পিচ্চি রাজা গাজীপুরের বাইমাইল নয়, ঢাকার তাঁতীবাজার এলাকা থেকে পালিয়েছিলেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে উপদেষ্টা রেখে জুলাই যোদ্ধাদের সংগঠন ‘জুলাই ওয়ারিয়র্স এলায়েন্স’র কেন্দ্রীয় কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। সংগঠনটির সভাপতি হয়েছেন মো. সালমান...
গণতন্ত্র সুসংহত করতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ সোমবার সকালে রাজধানীর নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএন ইলেকটোরাল...
বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর