কোটি টাকার বেশি ঋণ: নীতিমালা বদলের কারণে খেলাপি বেড়েছে?

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০৮:৩২ পিএম

দেশের ব্যাংকিং খাতে যে সব ঋণ একাউন্টের পরিমাণ এক কোটি টাকার ওপরে, সেসব ঋণের বিপরীতে খেলাপির হার এক বছরের ব্যবধানে প্রায় ১২ শতাংশ বেড়েছে। বর্তমানে এ হার ৩১ শতাংশ ছাড়িয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

মূলত আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে ঋণ শ্রেণিকরণের নতুন নীতিমালার কারণেই খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।

ডিসেম্বর শেষে কোটি টাকার ওপরের ঋণ হিসাবে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ দশমিক ২০ শতাংশ, যা এক বছর আগে ছিল ১৯ দশমিক ৯০ শতাংশ। টাকার অঙ্কে এই খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৫৪ হাজার ৪৮৬ কোটি টাকা।

২০২৫ সাল থেকে আন্তর্জাতিক চর্চা অনুসরণের লক্ষ্যে ঋণ পরিশোধের সময়সীমায় পরিবর্তন আনা হয়েছে। আগে কোনো ঋণ ১৮০ দিন অনাদায়ী থাকলে তা খেলাপি হিসেবে গণ্য করা হতো, যা এখন কমিয়ে ৯০ দিন করা হয়েছে।  

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসে দেশে ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছে ৪ হাজার ২৮৮ কোটি টাকা। আগের মাসের তুলনায় ১০.৮৫ শতাংশ এবং এক বছরের ব্যবধানে ৩৩.১৫ শতাংশ বেড়েছে কার্ডে ব্যয়। সবচেয়ে বেশি...
বাংলাদেশের রাজস্ব ঘাটতি, মূল্যস্ফীতি ও ব্যাংকিং খাতের দুর্বলতা নিয়ে উদ্বেগ জানিয়েছে আইএমএফ। নতুন ঋণ কর্মসূচি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা শেষে অর্থনৈতিক সংস্কারের ওপর জোর দিয়েছে সংস্থাটি।
বাংলাদেশের বৈদেশিক ঋণের ঝুঁকি, ঋণ ছাড়ের ধীরগতি ও ঋণ পরিশোধের চাপ নিয়ে সরকারের সঙ্গে বৈঠক করেছে আইএমএফ। আগামী পাঁচ বছরে প্রায় ২৬ বিলিয়ন ডলার ঋণ পরিশোধের প্রয়োজন হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
গ্রাহকদের বিভিন্ন সেবার বিপরীতে নতুন করে চার্জ নিতে চায় ব্যাংকগুলো। মাসে তিনবারের বেশি ব্যাংক থেকে টাকা তুললেই গুনতে হবে অতিরিক্ত ফি। এছাড়া, নিষ্ক্রিয় ব্যাংক হিসাব সচল করাসহ ১৪টি সেবায় নতুন ফি...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর