বিমান বাংলাদেশের শৌচাগার থেকে জব্দ হলো ১৮ কেজি সোনা

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০৮:৪৩ পিএম

সুনিদিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শাহজালাল বিমানবন্দরে শনিবার রাতে বিমান বাংলাদেশের শৌচাগার থেকে প্রায় ১৮ কেজি সোনা জব্দ করেছে এভিয়েশন সিকিউরিটি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লুকিয়ে রাখা হয় এসব স্বর্ণ।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শনিবার রাতে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪৮ নম্বর ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ সি২-তে অবতরণ করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফ্লাইটটি অবতরণের আগেই নজরদারিতে রাখা হয়।

পরে গোয়েন্দা সংস্থা ও এভিয়েশন সিকিউরিটি (এভসেক)-এর যৌথ অভিযানে উড়োজাহাজটির কার্গো হোল্ডে তল্লাশি চালানো হয়। এ সময় শৌচাগারের প্যানেল খুলে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় মোট ১৫৩টি সোনার বার উদ্ধার করা হয়।

উদ্ধার করা প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম, যার মোট ওজন দাঁড়ায় প্রায় ১৮ কেজি। এসব সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আকাশসীমা ব্যবহার থেকে বছরে রাজস্ব আয় প্রায় এক হাজার কোটি টাকা। সিভিল অ্যাভিয়েশন জানায়, যে কোনো উড়োজাহাজ দেশের আকাশসীমায় একবার ঢুকলেই দিতে হয় গড়ে ৬০ হাজার টাকা। ল্যান্ডিং, রুট নেভিগেশন ও পার্কিংয়ের...
মধ্যপ্রাচ্যের ৪টি রুটে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বুধবার বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ...
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার রাত ৯টা পর্যন্ত মোট ৪০টি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া সোমবারও ১১টি ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়েছে। সব...
মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের জন্য জরুরি নির্দেশ জারি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ শনিবার এক বার্তায় সংস্থাটির জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ,...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর