প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা চলছে

এবারের একনেক সভায় প্রায় ১২ হাজার কোটি টাকা ব্যয়ে ১৮টি প্রকল্প অনুমোদনের জন্য তোলা হচ্ছে বলে জানা গেছে। প্রকল্পগুলোর মধ্যে ৯টি নতুন এবং বাকিগুলো সংশোধিত বা সময় বৃদ্ধির প্রকল্প।

 

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ১২:১৬ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক সোমবার শুরু হয়েছে। রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

এবারের একনেক সভায় প্রায় ১২ হাজার কোটি টাকা ব্যয়ে ১৮টি প্রকল্প অনুমোদনের জন্য তোলা হচ্ছে বলে জানা গেছে। প্রকল্পগুলোর মধ্যে ৯টি নতুন এবং বাকিগুলো সংশোধিত বা সময় বৃদ্ধির প্রকল্প।

ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়ন, ঢাকার জরুরি পানি সরবরাহ, সাভার সেনানিবাসে ব্যারাক নির্মাণ, ৮ বিভাগে ডায়াগনস্টিক সেন্টার স্থাপন, গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও সচিবালয়ে নতুন ভবন নির্মাণ প্রকল্প গুরুত্ব পাচ্ছে।

সরকারের নতুন পরিকল্পনায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আনা হয়েছে বড় পরিবর্তন। কম গুরুত্বপূর্ণ নতুন প্রকল্পের বদলে চলমান প্রকল্প দ্রুত শেষ করতেই দেওয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব। স্বচ্ছতা নিশ্চিত করা, নির্ধারিত সময়ে কাজ শেষ এবং প্রান্তিক মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়াই থাকছে সরকারের অগ্রাধিকার।

এছাড়া পরিকল্পনা কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রকল্প শেষ না হলে বন্ধ হয়ে যেতে পারে অর্থায়ন। এজন্য চালু করা হচ্ছে কঠোর মনিটরিং ব্যবস্থা।

জাতীয় সঞ্চালন পাইপলাইনে সরবরাহ বাড়ায় শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। সকাল থেকে বিভিন্ন শিল্পাঞ্চলে গ্যাসের চাপ বাড়ায় স্বস্তি ফিরছে বিভিন্ন কারখানায়। তবে, পুরোদমে...
বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে থাকা দুটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজে গুরুত্বপূর্ণ 'ইগনিশন মিটিগেশন মিনস' (আইএমএম) মডিফিকেশন প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।...
ভুল ব্যাংক হিসাব নম্বরের কারণে সঞ্চয়পত্রের মুনাফা কিংবা আসল টাকা পেতে বিনিয়োগকারীদের ভোগান্তি আর থাকছে না। এখন থেকে সঞ্চয়পত্র কেনার সময় ব্যাংক হিসাব নম্বর তাৎক্ষণিকভাবে যাচাই করে নেওয়ার ব্যবস্থা...
ইসলামী ব্যাংক নিয়ে চাকরিচ্যুত কর্মী ও গ্রাহক ফোরমের মুখোমুখি অবস্থানের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটি নিয়ে এমন ঘটনা ভালো কোন বার্তা দিচ্ছে না বলে মন্তব্য করেছেন...
বেকারি পণ্যের দাম ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে এসব পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণ ব্যয়, কাঁচামালের দাম, কর ও শুল্কসহ অন্যান্য বিষয় পর্যালোচনায় কমিটি গঠন করা হয়েছে।
দেড় মাসের বেশি সময় পর দেশে বেড়েছে গ্যাসের সরবরাহ। সরকারের বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় জাতীয় গ্রিডে ২৬২ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। 
অস্তিত্ববিহীন আর দীর্ঘদিন বন্ধ থাকা চালকল থেকেই চাল সরবরাহ করা হচ্ছে সরকারকে। বছরের পর বছর এমন ঘটনাই ঘটছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায়। অভিযোগ উঠেছে, খাদ্য বিভাগের কিছু কর্মকর্তার যোগসাজশে ভুয়া...
বাজারে বিক্রি হওয়া সব ধরনের ডিমের মান পরীক্ষা করবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাশাপাশি স্বচ্ছতা আনতে খামার থেকে বাজারে তদারকি বাড়ানো হবে। বুধবার রাজধানীতে নিজস্ব কার্যালয়ে মতবিনিময় সভায় এ কথা...
লোডিং...

এলাকার খবর