প্রথম একনেক বৈঠকে আগের সরকারের প্রকল্প পর্যালোচনায় কমিটি গঠন

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০০ পিএম

ফেব্রুয়ারিতে বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি—একনেকের বৈঠক। সোমবার দুপুরে সচিবালয়ে আয়োজিত একনেক সভায় বিগত সরকারের নেওয়া বিভিন্ন প্রকল্পের যৌক্তিকতা পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া আজকের একনেক সভায় সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়নসহ ৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় মোট ১৯টি প্রকল্প উপস্থাপন করা হলেও ৫টি অনুমোদন করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট খরচ হবে ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকা। 

সভা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সব প্রকল্পতেই কিছু সমস্যা আছে উল্লেখ করে তিনি জানান, জনগণের অর্থের সদ্ব্যবহার নিশ্চিত করতে সতর্ক আছে সরকার। 

অর্থমন্ত্রী বলেন, 'বারবার যেগুলো ডেফার করা (স্থগিত করা) হয়েছে, মূল্য বৃদ্ধি করা হয়েছে, যেগুলোর যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ হতে পারে- এই বিবেচনায় কিছু কিছু ডেফার করা হয়েছে, কিছু পাস হয়েছে। আর যেসব প্রকল্প শেষ হয়ে গেছে, সেগুলোতো পাস করা ছাড়া আমাদের কিছু করার নাই। তবে এগুলোকে আমরা তদন্ত করতে বলেছি।' 

সভা শেষে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে একটি কমিটি গঠন করা হয়েছে। আগের সরকারের সময়ে নেওয়া প্রকল্প যাচাই-বাছাই করবে এই কমিটি। 

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘(প্রকল্পগুলোর) যৌক্তিকীকরণ করা দরকার, স্বচ্ছতা বৃদ্ধি করা দরকার, জবাবদিহিতা নিশ্চিত করা দরকার এবং জনগণের করের অর্থ জনসেবায় যাতে ব্যয় হয় সেই জন্যে একটি কমিটি করা হয়েছে। কমিটি এই ১৩শ'র বেশি প্রকল্পগুলো পর্যালোচনা করবে। পর্যালোচনা করে দেখবে যে, এগুলোর আসলে যৌক্তিকীকরণ আছে কিনা।’ 

এছাড়া আজকের সভায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের বেহাল অবস্থা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। 

উল্লেখ্য, উন্নয়ন প্রকল্প নির্ধারণ ও ব্যয় কাটছাঁট করতে সাধারণত রাজধানীর এনইসিতে আয়োজন করা হয় একনেক বৈঠক। তবে এবার সেই রেওয়াজ পাল্টিয়েছে সরকার।

জাতীয় সঞ্চালন পাইপলাইনে সরবরাহ বাড়ায় শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। সকাল থেকে বিভিন্ন শিল্পাঞ্চলে গ্যাসের চাপ বাড়ায় স্বস্তি ফিরছে বিভিন্ন কারখানায়। তবে, পুরোদমে...
বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে থাকা দুটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজে গুরুত্বপূর্ণ 'ইগনিশন মিটিগেশন মিনস' (আইএমএম) মডিফিকেশন প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।...
ভুল ব্যাংক হিসাব নম্বরের কারণে সঞ্চয়পত্রের মুনাফা কিংবা আসল টাকা পেতে বিনিয়োগকারীদের ভোগান্তি আর থাকছে না। এখন থেকে সঞ্চয়পত্র কেনার সময় ব্যাংক হিসাব নম্বর তাৎক্ষণিকভাবে যাচাই করে নেওয়ার ব্যবস্থা...
ইসলামী ব্যাংক নিয়ে চাকরিচ্যুত কর্মী ও গ্রাহক ফোরমের মুখোমুখি অবস্থানের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটি নিয়ে এমন ঘটনা ভালো কোন বার্তা দিচ্ছে না বলে মন্তব্য করেছেন...
বেকারি পণ্যের দাম ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে এসব পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণ ব্যয়, কাঁচামালের দাম, কর ও শুল্কসহ অন্যান্য বিষয় পর্যালোচনায় কমিটি গঠন করা হয়েছে।
দেড় মাসের বেশি সময় পর দেশে বেড়েছে গ্যাসের সরবরাহ। সরকারের বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় জাতীয় গ্রিডে ২৬২ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। 
অস্তিত্ববিহীন আর দীর্ঘদিন বন্ধ থাকা চালকল থেকেই চাল সরবরাহ করা হচ্ছে সরকারকে। বছরের পর বছর এমন ঘটনাই ঘটছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায়। অভিযোগ উঠেছে, খাদ্য বিভাগের কিছু কর্মকর্তার যোগসাজশে ভুয়া...
বাজারে বিক্রি হওয়া সব ধরনের ডিমের মান পরীক্ষা করবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাশাপাশি স্বচ্ছতা আনতে খামার থেকে বাজারে তদারকি বাড়ানো হবে। বুধবার রাজধানীতে নিজস্ব কার্যালয়ে মতবিনিময় সভায় এ কথা...
লোডিং...

এলাকার খবর