কাতার-ওমান থেকে এলএনজি সরবরাহ বন্ধ, মে মাসেই বড় ধাক্কা

কাতার ও ওমান থেকে মে মাসে পাঁচ কার্গো এলএনজি সরবরাহ বন্ধ হওয়ায় বাংলাদেশে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। পেট্রোবাংলা স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে এলএনজি কিনতে বাধ্য হচ্ছে, বাড়ছে ভর্তুকির চাপ।

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০২:৫৭ পিএম

দীর্ঘমেয়াদে জ্বালানি সরবরাহকারী দেশ কাতার ও ওমান থেকে মে মাসে নির্ধারিত পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস  (এলএনজি) আসছে না। এ মাসের শেষ সপ্তাহে দীর্ঘমেয়াদে সরবরাহকারীরা বিষয়টি পেট্রোবাংলাকে নিশ্চিত করেছে। 

ইরানে যুদ্ধের কারণে কার্গো সরবরাহকারীরা চুক্তি অনুযায়ী সরবরাহ দিতে না পারায় আইনি পদক্ষেপ অর্থাৎ ফোর্স মেজর ঘোষণা করেছে। এর মধ্যে কাতার এনার্জি থেকে দুই কার্গো এবং ওমানের ওকিউ ট্রেডিং ইন্টারন্যাশনাল থেকে তিন কার্গো এলএনজি আসার কথা ছিল।

পেট্রোবাংলা স্পট মার্কেট থেকে এসব কার্গো সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে। দুটি কার্গো স্পট থেকে কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

চলতি এপ্রিলে এলএনজি কিনতে ভর্তুকি বাবদ ৪ হাজার ৫০৯ কোটি টাকা চেয়ে জ্বালানি বিভাগকে চিঠি দিয়েছে পেট্রোবাংলা। যুদ্ধ পরিস্থিতির কারণে উচ্চমূল্যে এলএনজি আমদানি করতে অতিরিক্ত আরও ২০ হাজার কোটি টাকা ভর্তুকির কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তিতাস গ্রাহকদের গ্যাস সরবরাহ বৃদ্ধি, লিকেজ, অপচয়রোধে নারায়ণগঞ্জ থেকে ঢাকার গ্যাস সঞ্চালন ও বিতরণ লাইন প্রতিস্থাপনে ৮ হাজার ২৯ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করা হয়। কিন্তু জ্বালানি বিভাগ শিল্প ও...
বিদ্যমান পাইপলাইনে বাড়তি গ্যাস সরবরাহ এই মুহূর্তে সম্ভব নয় বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্প মন্ত্রী মো. খোন্দকার আবুল মোক্তাদির। তিনি বলেন, দেশের শিল্প কারখানায় জ্বালানি সংকট নিরসন খুব সহজ বিষয় নয়।...
বিইআরসি আবারও কমিয়েছে এলপিজির দাম। নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমে হয়েছে ১ হাজার ৫২৮ টাকা। প্রতি কেজি এলপিজির নতুন দাম কার্যকর হচ্ছে আজ থেকেই।
গ্যাস ও বিদ্যুতের সংকটে ক্রয়াদেশ স্থগিত করছেন বিদেশি ক্রেতারা। এসব ক্রয়াদেশ ভারতে চলে যাচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় নবায়নযোগ্য...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর