দেশে প্রাকৃতিক গ্যাসের সংকট তীব্র আকার ধারণ করায় চট্টগ্রাম, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ায় বেশ কয়েকটি সার কারখানার উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
চট্টগ্রামের সিইউএফএল ও কাফকো, সিলেটের এসএফসিএল, এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানাসহ বেশ কয়েকটি সার কারখানা বন্ধ হয়ে গেছে।
এদিকে, বোরো মৌসুমে সময়মতো সার না পেলে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে। বিশেষ করে ধান ও ভুট্টা চাষে ইউরিয়া সারের চাহিদা বেশি থাকায় এমন আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
সার সংকটের কারণে খাদ্য নিরাপত্তার ওপরও প্রভাব পড়তে পারে। তবে নরসিংদীর পলাশে অবস্থিত ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার কারখানায় ২৭ দিন পর সার উৎপাদন শুরু হয়েছে।



