‘মিকচার জাহাঙ্গীরের’ ম্যাজিক, পোড়া মবিল হয়ে যাচ্ছে ডিজেল

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৮:২১ পিএম

পোড়া মবিল গরম করলে বের হয় লাল রঙের তৈলজাতীয় পদার্থ। সেটি ডিজেলের সঙ্গে মেশানো হয় নির্দিষ্ট অনুপাতে। এভাবে ভেজাল তেল তৈরি করে তা আবার বাড়তি দামে বিক্রি করা হচ্ছে বাজারে। এই কাণ্ড চলছে রাজধানীর কেরানীগঞ্জে, দেশের অন্যতম বড় জ্বালানি সরবরাহকেন্দ্র তেলঘাটে। এই তেলঘাটটি নিয়ন্ত্রণ করছে কালোবাজারিদের সিন্ডিকেট।

কেরানীগঞ্জের তেলঘাটে বেশ কিছু ব্যবসায়ী মিলে গড়ে তুলেছেন অঘোষিত জোট। অভিযোগ রয়েছে, ভেজাল তেল বানিয়ে অতিরিক্ত দামে বিক্রি করা হয় এখানে।

সত্যতা যাচাইয়ে ক্রেতার ছদ্মবেশে ঘটনাস্থলে যায় টিম ইনডিপেনডেন্ট। এ সময় একজন কর্মী জানান, তাঁদের কাছে তেল আছে, তবে আসতে হবে সন্ধ্যার পরে। লিটারপ্রতি গুনতে হবে ২০ টাকা বেশি। টাকা বেশি দিলে যখন লাগবে, তখনই মিলবে তেল।

অন্য এক ব্যবসায়ী জানান, এখানে তেলের মজুত করেন জাহাঙ্গীর নামের একজন। ভেজাল তেলের কারবারের জন্য জাহাঙ্গীর সবার কাছে ‘মিকচার জাহাঙ্গীর’ নামেই পরিচিত। তাঁর দোকান জিসান অয়েল সাপ্লাইয়ের সামনেই ধরা পড়ে ডিজেলের সঙ্গে পোড়া মবিল মেশানোর দৃশ্য।

পোড়া মবিল থেকে লাল রঙের তেল বানানোর স্থাপনার সন্ধানও পাওয়া যায়। তবে সটকে পড়েন কর্মীরা। ভেজাল মেশানোর পরও সরকারি দামের চেয়ে ৩০ টাকা বেশিতে বিক্রি হয় এই ডিজেল।

এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একজন ইনডিপেনডেন্ট টেলিভিশনকে বলেন, ‘প্রথমে এগুলো ড্রামে ঢেলে জাল দেওয়া হয়। এরপর মবিল বের করে একদিক দিয়ে, ময়লা একদিক দিয়ে আর তেল আরেক দিক দিয়ে। পরে ভালো তেলের সঙ্গে মিলিয়ে এটা বিক্রি করা হয়। দাম লিটারে ৩০ টাকা বেশি রাখে।’

পুলিশের একটি ফাঁড়ি আছে এখানে। অনেকটা তাদের চোখের সামনেই ভেজাল তেলের কারবার। তবে এদের কেউই বৈধ তেল ব্যবসায়ী নন বলে জানান রিভার ফুয়েল ট্রেড অ্যাসোসিয়েশনের সভাপতি জি এম সরওয়ার।

জি এম সরওয়ার বলেন, ‘আমাদের ওখানে তো এটা নিষিদ্ধ। যেখানে গ্যাস আসে, সেখানে তেল বিক্রি করা নিষেধ। কোনো ডিলার যদি ১০ টাকাও বেশি নিয়ে থাকে, তার বিরুদ্ধে সাথে সাথে আমরা ব্যবস্থা নেব।’

তাহলে কীভাবে চলছে এ ব্যবসা? এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন জানিয়েছে, অভিযোগ পেলে ব্যবস্থা নেবে তারা।

রাজধানীর কাঁচাবাজারে আগাম শীতকালীন সবজি এসেছে। তবে ক্রেতাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা। অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে লেবু ও শসা। গত সপ্তাহের তুলনায় ডজনে ১৫ টাকা কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির দাম...
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা এবং জ্বালানি সরবরাহের অনিশ্চয়তার মধ্যে বিশ্ববাজারে আবারও অপরিশোধিত তেলের দাম বেড়েছে। সার্বিকভাবে দাম বেড়েছে দশমিক সাত দুই শতাংশের বেশি।
ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠা–নামার মধ্যে এবার সৌদি আরব ও রাশিয়া ইস্যুতে নতুন দাম নির্ধারণ হয়েছে। 
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর