ব্যাংক লেনদেনের ওপর কর আরোপের কথা ভাবছে এনবিআর 

ব্যাংক লেনদেনের ওপর কর আরোপ করা যায় কিনা তা নিয়ে কাজ করছে এনবিআর। প্রাক-বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান অতিরিক্ত সম্পদ ও উত্তরাধিকার সম্পদের ওপর কর আরোপের ইঙ্গিত দিয়েছেন।

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পিএম

ব্যাংক লেনদেনের ওপর কর আরোপ করা যায় কিনা সে বিষয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগীয় প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে প্রাক-বাজেট মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘অতিরিক্ত সম্পদশালী এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের ওপর কর আরোপের চিন্তা ভাবনা করছে সরকার। পাশাপাশি ব্যাংক লেনদেনের ওপর ট্যাক্স আদায় করা যায় কিনা সে বিষয়ে এনবিআর কাজ করছে।’ 

এনবিআরের একার পক্ষে সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণ করা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, ‘সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণে সকল সরকারি কার্যালয়গুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সিটি কর্পোরেশন, পৌরসভার মতো প্রতিষ্ঠানগুলোকে কর আদায়ে আরও বেশি মনোযোগী হতে হবে। ভবিষ্যতে কর আদায় প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কার্যকর করার কাজ চলছে।’

এনবিআর চেয়ারম্যান আরও বলেন, ‘ভবিষ্যতে কর আদায় প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কার্যকর করতে জাতীয় রাজস্ব বোর্ড সবকিছুই ডিজিটালাইজেশন করছে। এটা হলে কমপ্লেনগুলো অনেক কমে যাবে। পাশাপাশি মানুষের কাস্টমস অফিসে, ভ্যাট অফিসে, বন্ড অফিসে যেতে হবে না। ট্যাক্স প্রদানকারীরা যখন রিটার্ন সাবমিট করবে তখন রিফান্ড যেটা হবে সেটা যদি সঠিক হয় তাহলে অটোমেটিক্যালি তা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে।’ 

শুধু বাজার থেকে পণ্য উঠিয়ে আর লাইসেন্স বাতিল করেই দায় সারছে সরকারি প্রতিষ্ঠান। খাবারে অতিরিক্ত প্রিজারভেটিভ দিয়ে স্বাস্থ্যের ক্ষতির আর কোনো শাস্তি নেই। এতে অন্য প্রতিষ্ঠানগুলোর শিক্ষা হবে না, বলছেন...
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, নির্মাণসামগ্রীর দাম, ব্যাংক ঋণের উচ্চ সুদ এবং ১৫ শতাংশ ক্যাপিটাল গেইন ট্যাক্সের কারণে দেশের আবাসন খাতে মন্দা বাড়ছে। ব্যবসায়ীরা স্বল্প সুদের ঋণ, করনীতি সংশোধন ও নীতিগত...
সংস্কার না হলে চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি প্রবৃদ্ধির হার কমে ৩ দশমিক ৫ শতাংশে নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সব ধরনের সবজির দাম। গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে ফসলের মাঠ ক্ষতিগ্রস্ত হওয়ায় বিক্রেতারা এমন আকাশচুম্বী দাম হাকাচ্ছেন বলে দাবি করছেন ক্রেতারা।
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর