মার্কিন প্রতিষ্ঠানের টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে ফের গ্যাস সরবরাহ শুরু

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পিএম

কক্সবাজারের মহেশখালীতে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির বাংলাদেশের প্রথম ভাসমান এলএনজি টার্মিনাল- এমএলএনজি পরিচালিত এফএসআরইউ থেকে পুনরায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। 

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলা সূত্র বলছে, এক্সিলারেট এনার্জি পরিচালিত টার্মিনালটি কারিগরি ত্রুটির কারণে আজ সকাল ৬টার সময় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। মেরামতের পর টার্মিনালটি আবার গ্যাস সরবরাহ শুরু করে। 

এর আগে আজ মঙ্গলবার সকালে সরবরাহ কমার পর বিজ্ঞপ্তি দিয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি জানিয়েছিল, ঢাকার দক্ষিণাংশ, গজারিয়া, মেঘনাঘাট, সোনারগাঁ ও নারায়ণগঞ্জ এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে। 

টার্মিনাল বন্ধের কারণে গ্যাস সরবরাহ ৪০ কোটি ঘনফুট কমে যায়। দিনে সরবরাহ করা গ্যাসের ৩৫ শতাংশ আসে এলএনজি থেকে। কিছুদিন ধরে এলএনজি থেকে গড়ে ৯৫ কোটি ঘনফুট সরবরাহ করা হচ্ছিল। তবে টার্মিনাল বন্ধের পর তা ৫৫ কোটি ঘনফুটে নেমে গিয়েছিল।

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালী বন্ধ থাকায় আবারও অস্থির হয়ে উঠেছে বৈশ্বিক জ্বালানির বাজার। তবে বাংলাদেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন...
তিতাস গ্রাহকদের গ্যাস সরবরাহ বৃদ্ধি, লিকেজ, অপচয়রোধে নারায়ণগঞ্জ থেকে ঢাকার গ্যাস সঞ্চালন ও বিতরণ লাইন প্রতিস্থাপনে ৮ হাজার ২৯ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করা হয়। কিন্তু জ্বালানি বিভাগ শিল্প ও...
বিশ্বের অন্যতম বৃহৎ পোশাক আমদানিকারক দেশ যুক্তরাষ্ট্রের বাজারে চলতি বছরের প্রথম পাঁচ মাসে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমেছে। তবে একক মাস হিসেবে মে মাসে রপ্তানি প্রবৃদ্ধিতে ইতিবাচক পরিবর্তন এসেছে।
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতিকে ঘিরে অনিশ্চয়তার মধ্যেও ২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি ৯ বিলিয়ন বা ৯০০ কোটি ডলার ছাড়িয়েছে। আগের অর্থবছরের তুলনায় রপ্তানি বেড়েছে ৪ শতাংশের বেশি।...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর