অনিশ্চয়তা পেরিয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি ৯ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৮:১১ পিএম

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতিকে ঘিরে অনিশ্চয়তার মধ্যেও ২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি ৯ বিলিয়ন বা ৯০০ কোটি ডলার ছাড়িয়েছে। আগের অর্থবছরের তুলনায় রপ্তানি বেড়েছে ৪ শতাংশের বেশি। একই সঙ্গে একক মাস হিসেবে গত জুনে দেশটিতে রপ্তানি বেড়েছে ৪১ শতাংশ।

গত অর্থবছরজুড়ে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতির কারণে বাংলাদেশের রপ্তানি খাতে অনিশ্চয়তা তৈরি হয়। চার দফায় বাংলাদেশের পণ্যের ওপর শুল্ক হার পরিবর্তন করা হয়। এতে প্রধান রপ্তানি বাজারে অবস্থান ধরে রাখা নিয়ে উদ্বেগ তৈরি হয়। একই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়েও বিভিন্ন মহলে সমালোচনা হয়।

তবে শেষ পর্যন্ত সব অনিশ্চয়তা কাটিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি ৯ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানায়, আগের অর্থবছরে যুক্তরাষ্ট্রে রপ্তানির পরিমাণ ছিল ৮৬৯ কোটি ডলার। সে হিসাবে এক বছরে প্রবৃদ্ধি হয়েছে ৪ শতাংশের বেশি। শুধু গত জুন মাসেই দেশটিতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৪১ শতাংশ।

খাতসংশ্লিষ্টদের মতে, যুক্তরাষ্ট্রে ভোক্তাদের ক্রয়ক্ষমতা এবং বাজারের অনিশ্চয়তা এখনও রপ্তানি খাতে কিছুটা প্রভাব ফেলছে। তাই প্রতিযোগিতায় টিকে থাকতে উচ্চমূল্যের ওভেন পোশাক, প্রযুক্তিনির্ভর এবং মূল্য সংযোজিত পণ্য উৎপাদনে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা)-এর পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে চীনকে ছাড়িয়ে বাংলাদেশ এখন দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ।

বাংলাদেশে তৈরি উচ্চ প্রযুক্তিসম্পন্ন বিশ্বমানের মাদারবোর্ড বা পিসিবিএ (প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলি) এখন থেকে ব্যবহৃত হবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সরঞ্জামে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারের...
মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বিশ্বের ইতিহাসে ভয়াবহ জ্বালানি সংকট চলছে। তার পরও বাংলাদেশে প্রতিবেশী দেশগুলোর তুলনায় কম দামে তেল বিক্রি হচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বলছে, জনগণের...
কক্সবাজারের মহেশখালীতে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির বাংলাদেশের প্রথম ভাসমান এলএনজি টার্মিনাল- এমএলএনজি পরিচালিত এফএসআরইউ থেকে পুনরায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। 
বিশ্ববাজারে কমেছে সোনার দাম। আমেরিকা ও ইরানের নতুন উত্তেজনায় অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে বিনিয়োগকারীদের মধ্যে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে বেড়েছে ডলারের...
প্যারাগুয়ের মতো লো-ব্লক ফুটবল খেলবে না মরক্কো। তাদের শক্তি-দুর্বলতা বিশ্লেষণ করেই প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে সর্বোচ্চ দিয়েই আফ্রিকান দলকে হারানোর প্রত্যয় ফরাসিদের। অন্যদিকে,...
প্রধানমন্ত্রী তারেক রহমান রোবোসাব ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের প্রধানমন্ত্রীর দপ্তরে...
দিনভর বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। অফিস শেষে বাড়ি ফেরার সময় গণপরিবহন সংকটে ভোগান্তিতেও পড়েন অনেকে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকাসহ বিভিন্ন জেলায় এমন বৃষ্টি...
ভারতের কেরালায় ভারী বৃষ্টির কারণে ভূমিধসে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১০ জন। এখনও নিখোঁজ অন্তত ৪ জন। এদিকে, গত ২ দিনে টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় মহারাষ্ট্রে অন্তত ১৩ জনের মৃত্যু ও ১০ জন আহত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর