ইলিশ রক্ষার উদ্যোগ বনাম জেলেদের জীবিকা সংকট–দ্বৈত চ্যালেঞ্জ উপকূলে

বঙ্গোপসাগরে ইলিশসহ সামুদ্রিক মাছের প্রজনন বাড়াতে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা চলছে। তবে পটুয়াখালী ও কুয়াকাটার জেলেরা জীবিকা সংকটে পড়েছেন। জলদস্যু সমস্যা, জ্বালানি সংকট ও সীমিত সরকারি সহায়তার মধ্যে জেলেদের টিকে থাকার সংগ্রাম এবং ইলিশ সংরক্ষণের দ্বৈত চ্যালেঞ্জ উঠে এসেছে এই প্রতিবেদনে।

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পিএম

বঙ্গোপসাগরে মাছের সুষ্ঠু প্রজননের লক্ষ্যে চলছে ৫৮ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা (১৫ তারিখ থেকে শুরু হয়েছে)। পটুয়াখালীর কুয়াকাটাসহ উপকূলীয় অঞ্চলের মৎস্যজীবীদের মাছ ধরার ওপর এই নিষেধাজ্ঞা ঘিরে চরম হতাশা ও উদ্বেগ বিরাজ করছে। জলদস্যুদের উৎপাত আর জ্বালানি তেলের সংকটে জেলেদের ওপর দীর্ঘ সময়ের এই নিষেধাজ্ঞা যেন জন্য ‘মরার ওপর খাঁড়ার ঘা’।

প্রতি বছরের মতো এবারও বঙ্গোপসাগরে ইলিশসহ সামুদ্রিক মাছের বংশবিস্তারে ১১ জুন পর্যন্ত সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। একদিকে জলদস্যুদের উৎপাত, অন্যদিকে চড়া দামে তেল কিনেও কাঙ্ক্ষিত মাছ না মেলায় দেনার দায়ে জর্জরিত কুয়াকাটা ও মহিপুরের হাজার হাজার জেলে।

সাধারণ এক জেলে বলছেন, ‘জলদস্যুদের জন্য আমরা নৌকা চালাতে পারি নাই, টাকাও আয় করতে পারি নাই। আমরা অনেক সমস্যার মধ্যে আছি।’

মৎস্য সংশ্লিষ্টরা বলছেন, গভীর সাগরে কোস্টগার্ড ও নৌ-বাহিনীর টহল বাড়ানোর পাশাপাশি তেল সংকট নিরসন না করলে কঠিন হবে জেলেদের টিকে থাকা। তবে নিষেধাজ্ঞার সুফল পেতে একমত ব্যবসায়ীরাও।

মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সহ-সভাপতি রাজু আহমেদ রাজা বলেন, ‘আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা প্রতিবেশী দেশের সঙ্গে সমন্বয় করে ৫৮ দিনের অবরোধ প্রতিষ্ঠা করা। এটা আমরা সরকারের কাছে চেয়েছি। সকলেরই এই নিষেধাজ্ঞা পালন করা উচিত।’ 

নিষেধাজ্ঞা চলাকালীন জেলার নিবন্ধিত ৪৭ হাজার সমুদ্রগামী জেলের প্রত্যেককে ৭৭ দশমিক ৩ কেজি করে চাল সহায়তা পাবেন। তবে এই সহায়তার পরিমাণ বাড়ানোর দাবি জানিয়েছেন জেলেরা।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, বর্তমান সরকার মাসে ৪০ কেজি হারে প্রায় ৫৮ দিনের জন্য ৭৭ দশমিক তিন কেজি চাল জেলেদের দেবে।

আরেক জেলে বলেন, ৭৭ কেজি চাল দিয়ে পুরো পরিবার নিয়ে দুমাস চলা খুবই কঠিন। এই পরিমাণ বাড়িয়ে দেওয়া উচিত।

নিষেধাজ্ঞা সফল করতে সমুদ্রে প্রশাসনের কঠোর নজরদারি থাকবে। নিষেধাজ্ঞা অমাণ্যকারী জেলেদের জরিমানার হুঁশিয়ারিও দিয়েছে মৎস্য বিভাগ।

গত কয়েক বছরে বরিশালের বাজার ও মোকামে কমেছে ইলিশসহ সব ধরনের মাছের সরবরাহ। জেলেরা বলছেন, আগে নদী-সাগরে সারা বছর মাছ মিললেও এখন ভরা মৌসুমেও আশানুরূপ মিলছে না। মৎস্য কর্মকর্তারা বলছেন মাছের উৎপাদন...
পহেলা বৈশাখ উপলক্ষে ভারতে ইলিশ পাঠানো হবে কি না, তা এখনো চূড়ান্ত হয়নি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জানিয়েছেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।
৫৮ দিন বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। আজ সোমবার সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ...
ইনডোর ও কৃত্রিম পদ্ধতিতে ইলিশ চাষ বিষয়ে সরকারের কোনো অনুমোদন নেই বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর