নদী-সাগরে ভরা মৌসুমেও মিলছে না আশানুরূপ মাছ

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৭:০১ পিএম

গত কয়েক বছরে বরিশালের বাজার ও মোকামে কমেছে ইলিশসহ সব ধরনের মাছের সরবরাহ। জেলেরা বলছেন, আগে নদী-সাগরে সারা বছর মাছ মিললেও এখন ভরা মৌসুমেও আশানুরূপ মিলছে না। মৎস্য কর্মকর্তারা বলছেন মাছের উৎপাদন বেড়েছে। তবে বহুমুখী বিপণনের কারণে এখন মোকাম বা বাজার ছাড়াও অনেক মাছ সরাসরি বিক্রি হচ্ছে। সামগ্রিকভাবে মাছের উৎপাদন ও বৃদ্ধি নিয়ে গবেষণায় গুরুত্ব দিয়েছেন তারা। 

সাগর ছাড়াও ছোট-বড় ১৩৪টি নদী-খাল থেকে মাছ আসে বরিশালের বাজার ও মোকামে। গত ১২ বছরে জেলায় ইলিশ দুই লাখ টন ও অন্য মাছের আড়াই লাখ টন উৎপাদন বেড়েছে, বলছে মৎস্য বিভাগ। তবে জেলেদের অভিযোগ, আগের মতো আশানুরূপ মাছ উঠছে না জালে। 

বরিশাল মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল সিকদার বলেন, ‘আশপাশের নদী-সাগরে আগে অহরহই মিলতো ইলিশ, রুই, কাতল, আইড়, বায়লাসহ নানা প্রজাতির মাছ। এখন দিনে দুই বেলা জাল ফেলেও পর্যাপ্ত মাছ মেলে না।’
 
বরিশাল মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোহসীন বলেন, ‘আগের তুলনায় মাছের বিপণন ও সংরক্ষণ ব্যবস্থা বদলেছে। তাই আড়তে মাছ না এলেই সরবরাহ কমেছে, এমন বলার সুযোগ নেই। তবে ইলিশসহ মাছের বংশবৃদ্ধির সার্বিক বিষয়ে গবেষণার প্রয়োজন।’

বরিশার বিভাগে মোট নিবন্ধিত জেলে ৪ লাখ ২২ হাজার। ছয় জেলায় বছরে ৭ লাখ ৩৫ হাজার টন মাছ উৎপাদনের তথ্য জানিয়েছে মৎস্য অধিদপ্তর। 

এক হাজার কোটি টাকার বেশি অঙ্কের ঋণ খেলাপিদের জন্য ছাড় দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বড় খেলাপি গ্রাহকরা ঋণ পরিশোধে ২ বছরের বিরতিসহ ১৫ বছর মেয়াদে দেনা পুনঃতফসিলের সুযোগ...
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত তোলার জন্য আজ থেকে আবেদন গ্রহণ শুরু করছে ব্যাংকটির শাখাগুলো। আগামী ৭ সেপ্টেম্বর থেকে মূল অর্থ এককালীন তুলে নিতে পারবেন গ্রাহকরা।
ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে হিলি স্থলবন্দর দিয়ে আজ সোমবার ২য় দিনের মতো বন্ধ ছিল আমদানি-রপ্তানি। তবে স্বাভাবিক রয়েছে দুই দেশের যাত্রীদের পারাপার। 
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এনামুল হক। ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হতে যাচ্ছে।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর