গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস

বৈশ্বিক খাদ্য সংকটে শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ

জাতিসংঘ সমর্থিত গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস অনুযায়ী বিশ্বজুড়ে খাদ্য সংকটে থাকা মানুষের দুই-তৃতীয়াংশ মাত্র ১০টি দেশে অবস্থান করছে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। প্রতিবেদন অনুযায়ী সংঘাত, জলবায়ু পরিবর্তন ও অর্থনৈতিক চাপের কারণে বিশ্বে তীব্র খাদ্য সংকট আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ১১:৩৩ এএম

বিশ্বজুড়ে খাদ্য সংকটে থাকা মানুষের দুই-তৃতীয়াংশের অবস্থান করছে মাত্র ১০টি দেশে। যার মধ্যে বাংলাদেশও রয়েছে। জাতিসংঘ সমর্থিত ‘গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস’-এর সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) প্রকাশিত “গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস” শীর্ষক এক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং বিভিন্ন মানবিক সংস্থার তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়।

প্রতিবেদন বলছে, বর্তমানে বিশ্বব্যাপী খাদ্য সংকট ও অপুষ্টির হার আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বিশ্বের যে ১০টি দেশে তীব্র ক্ষুধার্ত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি, সে তালিকায় বাংলাদেশ স্থান পেয়েছে। এ তালিকায় বাংলাদেশের পাশাপাশি রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, মিয়ানমার, নাইজেরিয়া, কঙ্গো, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া ও ইয়েমেন। প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, গত এক দশকে বিশ্বজুড়ে তীব্র ক্ষুধার শিকার মানুষের সংখ্যা দ্বিগুণ হয়েছে।

প্রতিবেদন আরও বলছে, বাংলাদেশ ও সিরিয়ার মতো কিছু দেশে পরিস্থিতির কিছুটা উন্নতি লক্ষ্য করা গেলেও আফগানিস্তান, মিয়ানমার এবং জিম্বাবুয়ের মতো দেশগুলোতে পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এর ফলে সামগ্রিক বৈশ্বিক উন্নতি প্রায় থমকে গেছে। গত বছর ৪৭টি দেশ বা অঞ্চলের প্রায় ২৬ কোটি ৬০ লাখ মানুষ উচ্চ মাত্রার তীব্র খাদ্য সংকটের সম্মুখীন হয়েছেন, যা ২০১৬ সালের তুলনায় প্রায় দ্বিগুণ। বিশেষজ্ঞদের মতে, সংঘাত এবং চরম জলবায়ু পরিস্থিতি এ সংকটের প্রধান কারণ।

প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতির সম্ভাবনা ২০২৬ সালেও কম। বরং এ সংকট অনেক দেশে আরও তীব্র হতে পারে। এ ছাড়া আন্তর্জাতিক ত্রাণের পরিমাণ এখন ব্যাপক হারে কমে গেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে এবং হরমুজ প্রণালি বাধাগ্রস্ত হওয়ায় জ্বালানির দাম বেড়ে গেছে। তেলের দাম বাড়ায় সার উৎপাদন ব্যয়ও অনেকাংশে বেড়েছে, যা সরাসরি কৃষি উৎপাদনকে ব্যাহত করছে।

এ বিষয়ে জাতিসংঘের আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের প্রধান আলভারো লারিও বলেন, ফসল রোপণের মৌসুমে জ্বালানি ও সারের দাম বৃদ্ধি খাদ্য উৎপাদনে বড় প্রভাব ফেলবে। স্থানীয়ভাবে সার উৎপাদন বাড়ানো, মাটির গুণগত মান উন্নয়ন এবং জলবায়ু সহনশীল ফসলে বিনিয়োগের ওপর তিনি জোর দেন।

জ্বালানি সংকটের কারণে চাপে বিশ্ব অর্থনীতি, বাড়ছে মূল্যস্ফীতির ঝুঁকি। বড় মন্দা এড়ানো গেলেও কমছে প্রবৃদ্ধির গতি। জাতিসংঘ এবং ওইসিডির পূর্বাভাস, এ বছর কমবে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি। জ্বালানির...
বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা দেখছে জাতিসংঘ। একদিকে মধ্যপ্রাচ্য সংকটে ইউরিয়া সারের দাম বেড়ে সম্ভাব্য উৎপাদন সংকট, অন্যদিকে দেশের প্রায় ৩৯ শতাংশ মানুষ স্বাস্থ্যকর খাবার কিনতে পারে...
মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহার ও বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। ভোক্তাদের এসব...
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত তিন বছর বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘের ইকোসক অধিবেশনে টেকসই অর্থনৈতিক উত্তরণ ও আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর