সরকার নতুন করে কোনো টাকা ছাপায়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার বিকেলে সচিবালয়ে জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এ সময় অর্থমন্ত্রী জানান, আসন্ন বাজেটে স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়াবে সরকার।
আমীর খসরু জানান, বিগত সময়ে সামষ্টিক অর্থনীতি ব্যবস্থাপনায় বিএনপি সরকার সফলতা দেখিয়েছে, এবারও সেই ধারা অব্যাহত থাকবে।
পাশাপাশি অর্থনীতিকে গণতন্ত্রায়ণের মাধ্যমে দেশের মানুষকে আরও বেশি করে অর্থনীতিতে যুক্ত করার কথা জানান তিনি।
এ সময় মন্ত্রী বলেন, শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে দ্রুতই ব্যাপক সংস্কার আনা হচ্ছে।



