জ্বালানির পেছনেই সরকারের বাড়তি খরচ ৪৪ হাজার কোটি টাকা!

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পিএম

যুদ্ধের প্রভাবে জ্বালানি খাতে সরকার অতিরিক্ত ৪০০ কোটি ডলার ব্যয় করেছে। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৪ হাজার কোটি টাকা। এর প্রভাবে দেশের অর্থনীতি কঠিন সময় পার করছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার রাজধানীর একটি হোটেলে আসন্ন বাজেট উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির সভায় তিনি এসব কথা বলেন। এসময় ব্যক্তির করমুক্ত আয়সীমা পাঁচ লাখ টাকা করার প্রস্তাব দেয় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

বৈশ্বিক অস্থিরতা ও অভ্যন্তরীন জ্বালানি সংকট এবং বড় আংকের রাজস্ব ঘাটতি মাথায় রেখে আগামী অর্থবছরের জন্য বাজেট দিতে যাচ্ছে সরকার। যার আকার হতে পারে প্রায় ৯ লাখ কোটি টাকা।

রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির সভায় মূল্যস্ফীতি বিবেচনায় করমুক্ত আয়সীমা সাড়ে ৫ লাখ টাকা করা সহ সর্বোচ্চ করহার ২৫ শতাংশ নির্ধারণের দাবি জানান ব্যবসায়ীরা। সরকারের রাজস্ব আয় বাড়াতে গিয়ে ব্যবসায়ীদের ওপর যেন চাপ না বাড়ে, সেই আহ্বান জানান তারা।

অর্থমন্ত্রী জানান, জ্বালানি খাতে উচ্চ ব্যয়ের চাপ পড়েছে সরকারি কোষাগারে। বলেন, অতীতের মতো বড় বাজেটের নামে উন্নয়ন প্রকল্পে লুটপাটে বিশ্বাসী নয় সরকার।

এসময় সম্ভাবনাময় রপ্তানি খাতে সবধরনের সহায়তা দেয়ার কথা সরকারের নীতিনির্ধারকেরা। বলেন, অর্থনৈতিক ব্যবস্থাপনা দক্ষ হাতে পরিচালিত হওয়ায় এর প্রতিফলন শিগগিরই দেখা যাবে।

বেসরকারি খাতের সহায়তা নিয়ে সরকার দেশের উন্নয়নকে এগিয়ে নিতে চায় বলে জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালী বন্ধ থাকায় আবারও অস্থির হয়ে উঠেছে বৈশ্বিক জ্বালানির বাজার। তবে বাংলাদেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন...
তিতাস গ্রাহকদের গ্যাস সরবরাহ বৃদ্ধি, লিকেজ, অপচয়রোধে নারায়ণগঞ্জ থেকে ঢাকার গ্যাস সঞ্চালন ও বিতরণ লাইন প্রতিস্থাপনে ৮ হাজার ২৯ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করা হয়। কিন্তু জ্বালানি বিভাগ শিল্প ও...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা তৃতীয় দিনের সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম চার সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট...
দেশে প্রতি মাসে যখন প্রবাসী আয় বা রেমিট্যান্সই আসে প্রায় ৩ বিলিয়ন ডলার এবং কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ যখন ৩৫ বিলিয়ন ডলারের ওপরে, তখন সাড়ে ৪ বিলিয়ন ডলারের ঋণ পেতে এত দৌড়ঝাপ কেন? এই ঋণ কি কেবলই...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর