হোল্ডিং ট্যাক্স পরিশোধ না করলে সম্পদ জব্দের নির্দেশ ডিএসসিসি প্রশাসকের

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ১০:১৭ এএম

বকেয়া হোল্ডিং ট্যাক্স পরিশোধ এবং ট্রেড লাইসেন্স নবায়ন না করলে সম্পদ ক্রোক করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এ নির্দেশনা দিয়েছেন ডিএসসিসি'র প্রশাসক আব্দুস সালাম। চলতি বছর আশানুরূপ রাজস্ব আদায় না হওয়ায় এমন নির্দেশ। শুধু ২৩টি সরকারি প্রতিষ্ঠানের কাছেই ডিএসসিসির পাওনা ১৩৭ কোটি টাকা। আর রাজস্ব আদায় কম হওয়ায় থমকে গেছে উন্নয়ন কাজ।

উল্লেক্ষ্য, ঢাকা দক্ষিণ সিটির আয় আসে ৫২টি খাত থেকে। তবে মূল উৎস হোল্ডিং ট্যাক্স এবং ট্রেড লাইসেন্স নবায়ন। বিগত দুই বছর আশানুরুপ কর আদায় না হওয়ায় ব্যাহত হচ্ছে বিভিন্ন উন্নয়ন কাজ।

চলতি অর্থবছরে (২০২৫-২৬) হোল্ডিং ট্যাক্স এবং ট্রেড লাইসেন্স নবায়ন থেকে আয় ধরা হয় ৬০০ কোটি টাকা। অথচ গেল ১০ মাসে আদায় হয়েছে ৪১০ কোটি টাকা। অর্থবছরের শেষদিকে এসে জরিমানা এড়াতে অনেকেই পরিশোধ করছেন কর।

তাদেরই একজন জানালেন, 'মার্কেটে গিয়ে স্যাররা (ডিএসসিসি কর্মকর্তারা) বলেছেন যে, যারা নবায়ন করেনি তাদের অনেক জরিমানা হয়ে গেছে, তাই এখন দিয়ে গেলাম।' আরেক করদাতা জানালেন, তিনি চার বছরের ট্যাক্স একসাথে পরিশোধ করেছেন। 

ডিএসসিসি'র এক কর্মকর্তা বলেন, 'যেহেতু নগরবাসীকে আমরা সেবা দেই, সেই সেবা কার্যক্রমগুলোকে চালিয়ে নিতে হলে আমাদেরকে ট্যাক্স আদায় নিশ্চিত করতে হবে। সেজন্য নগরবাসীরও সহযোগিতা প্রয়োজন।'

ডিএসসিসি'র তথ্য বলছে, আট থেকে দশ বছর ধরে ট্যাক্স দিচ্ছে না বেশ কিছু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। সরকারি প্রতিষ্ঠানের কাছে বকেয়া ১৩৭ কোটি টাকা। আর বেসরকারি প্রতিষ্ঠানের কাছে পাওনা ৭০ কোটি টাকা।

এ প্রসঙ্গে ডিএসসিসি'র প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, 'বেসরকারি প্রতিষ্ঠানের সাথেও আমরা দ্বিপাক্ষিক সভা করছি। নির্দিষ্ট করে কারও নাম বলছি না। তবে অনেক প্রতিষ্ঠানের কাছে আমাদের ৪ কোটি ৫ কোটি, ৭ কোটি টাকা পর্যন্ত পাওনা আছে। তো তাদেরকে আমরা যখন আইনগত পদক্ষেপের কথা বলছি, তাদের সাথে মিটিংও করছি।' 

তবে ছোট-বড় যে প্রতিষ্ঠানই হোক না কেন, ট্যাক্স পরিশোধ না করলে সম্পদ জব্দ (ক্রোক) করার নির্দেশ দিয়েছেন প্রশাসক আব্দুস সালাম।

ডিএসসিসি'র প্রশাসক আবদুস সালাম বলেন, 'টাস্কফোর্স গঠন করেছি। মোবাইল কোর্ট গঠন করেছি, এবং তাদেরকে নিয়মিত তাদের (যাদের কর বকেয়া তাদের) কাছে যাওয়ার জন্য বলছি। প্রয়োজনে ক্রোক, প্রয়োজনে মোবাইল কোর্ট দিয়ে যাতে সেগুলো উদ্ধার করা যায়। প্লাস সরকারের অনেক এজেন্সি আছে, বা সরকারের অনেক প্রতিষ্ঠান আছে, যেগুলো আজকে দীর্ঘদিন তারাও দিচ্ছে না (কর পরিশোধ করছে না) সেগুলো আমি সরকারের সাথে যোগাযোগ করছি। সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করছি, তাদেরকে ডিও (ডিরেক্ট অর্ডার) দিচ্ছি।'

হোল্ডিং ট্যাক্স এবং ট্রেড লাইসেন্স নবায়ন না করায় এরই মধ্যে শতাধিক সম্পদ ক্রোক করা হয়েছে বলেও জানিয়েছে ডিএসসিসি।

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
দেশের বিভিন্ন স্থানে সোলারের ব্যবহার বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে গ্রিড বিদ্যুতের চাহিদা ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর নীতিমালা ও বিনিয়োগের নিশ্চয়তা জরুরি বলে মনে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর