কুইক রেন্টাল আইন বাতিল, তবে প্রকল্প চলবে

আপডেট : ১১ মে ২০২৬, ০৬:৫২ পিএম

বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ (কুইক রেন্টাল) আইনটি সংসদে রহিত করে চূড়ান্তভাবে বাতিল করেছে সরকার। তবে সে আইনে করা শতাধিক বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর বৈধতা বহাল রাখা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অন্তর্বর্তী সরকারের মতো বর্তমান সরকারও এ খাতের লুটপাটকে দায়মুক্তি দিল। তবে বেসরকারি বিনিয়োগকারীরা বলছেন, সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সঠিক সিদ্ধান্তই নিয়েছে সরকার।

২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ আইন করে। দেড় দশকে আইনটির আওতায় শতাধিক বিদ্যুৎকেন্দ্রের অনুমোদন দেয়া হয়।

১০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে পাস হয় ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ আইন ২০১০ রহিতকরণ আইন।’ এর মাধ্যমে দায়মুক্তি আইনটি চূড়ান্তভাবে বাতিল হয়। তবে ২০১০ সালের আইনের অধীনে চলমান প্রকল্পগুলো অব্যাহত থাকবে, বৈধ বলে গণ্য হবে বিশেষ আইনে করা সব বিদ্যুৎচুক্তি।

বিতর্কিত আইনের চুক্তি ও প্রকল্পগুলোকে বৈধতা দেওয়ায় বিষয়ে আপত্তি তুলেছেন বিশেষজ্ঞরা।

দেশে বিদ্যুৎ সরবরাহে বেসরকারি খাতে নির্ভরতা প্রায় ৫০ ভাগ। এখাতে দেশি-বিদেশি বিনিয়োগ কয়েক বিলিয়ন ডলারের। এসব প্রতিষ্ঠান মনে করে, বিদ্যমান চুক্তিগুলো অব্যাহত রাখা সরকারের সুচিন্তিত সিদ্ধান্ত।

বিদ্যুৎখাতে কয়েকবছর ধরেই বাড়ছে ক্যাপাসিটি চার্জের চাপ। এমন অবস্থায় বিশেষ আইনে করা চুক্তিগুলো জনস্বার্থে পর্যালোচনার ক্ষমতা রয়েছে সরকারের। চুক্তি মেনে পদক্ষেপ নিলে তাতে আপত্তি নেই বিনিয়োগকারীদের।

বিদ্যুৎ ও গ্যাসের সংকট ছয় মাস বা এক বছরে সমাধান সম্ভব নয়, জ্বালানি সংকট কাটাতে কমপক্ষে দুই বছর সময় লাগবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিদ্যুৎ-গ্যাস ছাড়া...
মধ্যরাতে অস্বাভাবিকভাবে চাহিদা বাড়ায় বিদ্যুতের সংকট তৈরি হচ্ছে বলে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ বৃহস্পতিবার রাজধানীতে তিনি এ কথা জানান।
জ্বালানি সংকটে দোকান ও শপিংমলকে সময় বেঁধে দিল সরকার। এখন থেকে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান ও শপিংমল খোলা রাখা যাবে। আজ বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ সময়...
বিশেষ কৌশলে আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ বুধবার দুপুরে রাজধানীতে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
হবিগঞ্জের লাখাই উপজেলার তেঘরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১০ জন। রোববার বেলা ১১টার দিকে তেঘরিয়া গ্রামে এ সংঘর্ষ হয়।
বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছেও এটি এখন পর্যন্ত দেশের ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন। জয়ের পর শান্ত বলেছেন, ‘যেকোনো ফরম্যাট মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এটি এখন পর্যন্ত আমাদের...
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সিঙ্গাপুরের পতাকাবাহী ক্রিমসন গ্রেস কার্গো জাহাজ থেকে পড়ে গিয়ে এক নাবিক নিখোঁজ হয়েছেন। আজ রোববার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
বাংলা ব্যান্ড সংগীতের ইতিহাসে কিছু নাম শুধু শিল্পীর পরিচয় নয়, একেকটি অধ্যায়। আইয়ুব বাচ্চু তেমনই এক নাম। গিটার হাতে মঞ্চে দাঁড়িয়ে যিনি এক প্রজন্মকে শিখিয়েছেন—গান শুধু শোনার বিষয় নয়, অনুভব...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর