নতুন অর্থবছরে ৩ লাখ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনীতি পরিষদ-এনইসি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ সোমবার সকাল ১০টায় পরিকল্পনা কমিশেনে এনইসি সভা অনুষ্ঠিত হয়।
২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সংস্কার ও উন্নয়নের পঞ্চবার্ষিক কৌশলগত রূপরেখা শীর্ষক পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক কৌশলপত্রের উপস্থাপন ও অনুমোদন নিয়ে এনইসির এ সভা অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত ৫ বছর মেয়াদি অর্থনৈতিক কৌশলপত্রের রূপরেখা উপস্থাপন ও অনুমোদন বিষয়েও আলোচনা হয় সভায়।
সভা শেষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নতুন বছরের এডিপি শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন পরিকল্পনা করা হয়েছে। দেশ-বিদেশের অর্থায়নে নেওয়া হয়েছে ৩ শ কোটি টাকার বার্ষিক উন্নয়ন প্রকল্প।
সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানসহ অন্যরা অংশ নেন।



