সরকারের তিন মাসের কার্যক্রম পর্যালোচনা

অর্থনীতিতে বড় সংকট দেখছেন বিশ্লেষকরা

আপডেট : ২৩ মে ২০২৬, ১০:৩৩ পিএম

দেশের অর্থনীতি এখনও বড় ধরনের সংকটে রয়েছে। বিশেষ করে অভ্যন্তরীণ ও বৈশ্বিকসহ ত্রিমুখী চাপ সামলাতে হচ্ছে সরকারকে। শনিবার সরকারের তিন মাসের কার্যক্রম পর্যালোচনা নিয়ে আয়োজিত পিপিআরসি'র আলোচনায় এসব মন্তব্য করেন অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান। বিশ্লেষকদের মতে, দায়িত্ব নেওয়ার প্রথম তিন মাসের জন্য বাস্তবসম্মত ও কার্যকর লক্ষ্য নির্ধারণ করা উচিৎ ছিল সরকারের।    

গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয় লাভ করে দায়িত্ব নেয় বিএনপি সরকার। ভঙ্গুর অর্থনীতি পুনরুজ্জীবিত করা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসহ সংস্কার কার্যক্রম বাস্তবায়ন ছিলো বড় চ্যালেঞ্জ। সরকারের প্রথম তিন মাসের কার্যক্রম পর্যালোচনা নিয়ে অনলাইন আলোচনার আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা পিপিআরসি।

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, তিন মাস সরকারের জন্য কম সময় হলেও, প্রত্যাশা অনুযায়ী কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি। দেশে বিদ্যমান অর্থ ও জ্বালানি সংকট। আস্থা কিছুটা ফিরলেও, সামগ্রিক পরিবেশ বিনিয়োগবান্ধব হয়ে উঠেনি। 

বিকেএমইএ'র সাবেক সভাপতি ফজলুল হক বলেন, 'গত ৮ মাস যাবৎ রপ্তানি নিম্নমুখী। এই রকম একটা সময়ের গত তিন মাসে সরকারের আরেকটু কার্যকর এবং সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে (গোল ওরিয়েনটেড) আরও কিছু জিনিস আমি প্রত্যাশা করেছিলাম।'

বক্তারা আরও বলেন, গেল তিন মাসে প্রাতিষ্ঠানিক সংস্কারে দৃশ্যমান কোনো পরির্বতন আসেনি। বিশেষ করে পুলিশ প্রশাসনে এখনো রাজনৈতিক প্রভাব ও দলীয়করণের সংস্কৃতি রয়ে গেছে। 

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া জানান, প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ সব জায়গাতে একটা ভয়ের জায়গা দীর্ঘদিন ধরে আমাদের চেপে বসেছে। সেটার দৃশ্যমান কোনো পরিবর্তন আমরা দেখিনি। 

এসময় অর্থনীতিবিদরা বলেন, উত্তরাধিকারকারী সূত্রে আগের সরকারের অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সমস্যা, মধ্যপ্রাচ্য যুদ্ধ এবং সরকারের নিজস্ব অঙ্গীকার ও প্রত্যাশার চাপ রয়েছে। সব মিলিয়ে তাদের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে।

অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেন, 'এই বোঝাগুলো ত্রিমুখী একটা বোঝা কাঁধে নিয়ে নতুন সরকারের যাত্রা শুরু এবং কঠিন একটা বাস্তবতার মধ্যে নতুন সরকারকে তার কর্মকাণ্ড শুরু করতে হয়েছে। 

অতীতের মতো আগের সরকারকে দায়ী করার প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান বিশ্লেষকরা। আগের ভালো যে নীতিগুলো ছিল, তা যেন বাদ না পড়ে সেদিকেও নজর দেওয়ার তাগিদ তাদের।

শুধু বাজার থেকে পণ্য উঠিয়ে আর লাইসেন্স বাতিল করেই দায় সারছে সরকারি প্রতিষ্ঠান। খাবারে অতিরিক্ত প্রিজারভেটিভ দিয়ে স্বাস্থ্যের ক্ষতির আর কোনো শাস্তি নেই। এতে অন্য প্রতিষ্ঠানগুলোর শিক্ষা হবে না, বলছেন...
সংস্কার না হলে চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি প্রবৃদ্ধির হার কমে ৩ দশমিক ৫ শতাংশে নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সব ধরনের সবজির দাম। গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে ফসলের মাঠ ক্ষতিগ্রস্ত হওয়ায় বিক্রেতারা এমন আকাশচুম্বী দাম হাকাচ্ছেন বলে দাবি করছেন ক্রেতারা।
বাংলাদেশের রাজস্ব ঘাটতি, মূল্যস্ফীতি ও ব্যাংকিং খাতের দুর্বলতা নিয়ে উদ্বেগ জানিয়েছে আইএমএফ। নতুন ঋণ কর্মসূচি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা শেষে অর্থনৈতিক সংস্কারের ওপর জোর দিয়েছে সংস্থাটি।
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর