জাতীয় স্বার্থ অগ্রাধিকার দিয়ে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি হবে: জ্বালানি মন্ত্রী

বাংলাদেশের গভীর ও অগভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে সরকার। জাতীয় স্বার্থ অগ্রাধিকার দিয়ে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি হবে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

আপডেট : ২৪ মে ২০২৬, ০৩:৩৮ পিএম

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশের গভীর ও অগভীর সমুদ্র এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধানে ২৬টি ব্লকের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। জাতীয় স্বার্থ সংরক্ষণকে অগ্রাধিকার দিয়ে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি সই করা হবে।
 
জ্বালানি মন্ত্রী বলেন, ‘জ্বালানি না থাকলে দেশের উন্নয়ন হয় না, বড় বড় কথা বললেও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হয়নি। তাই দায়িত্ব নিয়ে জ্বালানির বেহাল দশা থেকে উত্তরণের প্রচেষ্টা চলছে। জাতীয় স্বার্থ রক্ষা করেই বিনিয়োগ টানতে চেষ্টা করা হবে। সেভাবেই চুক্তি হবে।’

দীর্ঘদিন আমদানি নির্ভর জ্বালানির দিকে ঝুকে থাকায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ও অর্থনীতিতে চাপ পড়েছে বলে জানান জ্বালানি মন্ত্রী। তিনি বলেন, ‘বিএনপি সরকার ১৯৯০ সালে ক্ষমতা নেওয়ার পর স্থলভাগের গ্যাস অনুসন্ধানে জোর দেয়। যার ওপর ভিত্তি করেই গ্যাস উত্তোলন বাড়ে। এখন বর্তমান সরকার তাদের প্রতিশ্রুতি অনুযায়ী ১৮০ দিনের আগেই সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে নিলাম শুরু করতে যাচ্ছে।’  

জ্বালানি মন্ত্রী আরও বলেন, ‘সমুদ্রসীমা নির্ধারণের বিষয়টি নিষ্পত্তি হওয়া সত্ত্বেও বাংলাদেশ গত ১৭ বছরে সাগরে উল্লেখযোগ্য কোনো অনুসন্ধান কার্যক্রম চালায়নি। আমরা সমুদ্রসীমা বিরোধে জয়লাভ করেছি, কিন্তু সমুদ্রের সম্পদ এখনো উত্তোলন করতে পারিনি। এই ঘাটতি পূরণে আগামী সোমবার অফশোর অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করছি।’

 

 

শুধু বাজার থেকে পণ্য উঠিয়ে আর লাইসেন্স বাতিল করেই দায় সারছে সরকারি প্রতিষ্ঠান। খাবারে অতিরিক্ত প্রিজারভেটিভ দিয়ে স্বাস্থ্যের ক্ষতির আর কোনো শাস্তি নেই। এতে অন্য প্রতিষ্ঠানগুলোর শিক্ষা হবে না, বলছেন...
সংস্কার না হলে চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি প্রবৃদ্ধির হার কমে ৩ দশমিক ৫ শতাংশে নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সব ধরনের সবজির দাম। গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে ফসলের মাঠ ক্ষতিগ্রস্ত হওয়ায় বিক্রেতারা এমন আকাশচুম্বী দাম হাকাচ্ছেন বলে দাবি করছেন ক্রেতারা।
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালী বন্ধ থাকায় আবারও অস্থির হয়ে উঠেছে বৈশ্বিক জ্বালানির বাজার। তবে বাংলাদেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর