৬০ হাজার কোটি টাকার তহবিলে অনিয়মের সুযোগ নেই: বাংলাদেশ ব্যাংক

আপডেট : ২৫ মে ২০২৬, ০৭:১১ পিএম

বন্ধ কল কারখানা চালু ও নতুন কর্মসংস্থান তৈরিতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনার তহবিলে কোন অনিয়মের সুযোগ নেই। কেউ চাইলেই এই টাকা অন্য হিসাবে স্থানান্তর করতে পারবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, উদ্যোগ ভালো হলেও, সঠিক তদারকি নিশ্চিত করা না গেলে প্রণোদনার উদ্দেশ্য ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

দেশের ইতিহাসে বেসরকারি খাতের বিনিয়োগ এখন তলানিতে। উচ্চ সুদহার, জ্বালানি অনিশ্চয়তায় নতুন শিল্পে আগ্রহ কমেছে উদ্যোক্তাদের। এমন পরিস্থিতিতে নতুন করে কর্মসংস্থান তৈরিতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করল সরকার।

বাংলাদেশ ব্যাংক বলছে, প্রণোদনা তহবিল থেকে গড়ে ৭ শতাংশ সুদে ঋণ পাবে বেসরকারি খাত। ব্যবসায়ীদের স্বল্প সুদে ঋণ দিতে ৬ শতাংশ হারে ভর্তুকি দেবে সরকার। প্রণোদনা তহবিল থেকে যেসব গ্রাহক ঋণ পাবেন, তাদের আয় জমা হবে এস্ক্রো হিসাবে। সেই হিসাব থেকে ব্যবসা প্রতিষ্ঠান চাইলেই টাকা স্থানান্তর ও খরচ করতে পারে না। বাংলাদেশ ব্যাংক বলছে, তহবিলের অর্থ নিয়ে নয়-ছয়ের সুযোগ নেই।

ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, প্রণোদনার অর্থ দেয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংককে তথ্য যাচাই-বাছাই করতে হবে। সঠিক তদারকি নিশ্চিত করা না গেলে প্রণোদনার উদ্দেশ্য ব্যাহত হওয়ার ঝুঁকি থেকে যাবে বলেও জানান তারা।

প্রণোদনার অর্থ প্রকৃত উৎপাদনমুখী প্রতিষ্ঠানগুলোতে গেলে অর্থনীতিতে গতি আসবে বলেও মনে করেন বিশ্লেষকরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসে দেশে ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছে ৪ হাজার ২৮৮ কোটি টাকা। আগের মাসের তুলনায় ১০.৮৫ শতাংশ এবং এক বছরের ব্যবধানে ৩৩.১৫ শতাংশ বেড়েছে কার্ডে ব্যয়। সবচেয়ে বেশি...
গ্রাহকদের বিভিন্ন সেবার বিপরীতে নতুন করে চার্জ নিতে চায় ব্যাংকগুলো। মাসে তিনবারের বেশি ব্যাংক থেকে টাকা তুললেই গুনতে হবে অতিরিক্ত ফি। এছাড়া, নিষ্ক্রিয় ব্যাংক হিসাব সচল করাসহ ১৪টি সেবায় নতুন ফি...
দেশে প্রতি মাসে যখন প্রবাসী আয় বা রেমিট্যান্সই আসে প্রায় ৩ বিলিয়ন ডলার এবং কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ যখন ৩৫ বিলিয়ন ডলারের ওপরে, তখন সাড়ে ৪ বিলিয়ন ডলারের ঋণ পেতে এত দৌড়ঝাপ কেন? এই ঋণ কি কেবলই...
এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনীতি-বান্ধব রাজনৈতিক পরিবেশ প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। রপ্তানি বৃদ্ধি, নীতি সংস্কার ও বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর