বৈশ্বিক মুদ্রাস্ফীতির প্রভাব পড়েছে দেশের কোরবানির হাটে

আপডেট : ২৭ মে ২০২৬, ০৭:২৩ পিএম

বৈশ্বিক মুদ্রাস্ফীতির প্রভাব পড়েছে দেশের কোরবানির হাটে। পশুর দাম বাড়ায় অনেক ক্রেতা এবার কোরবানি দিতে পারবেন কিনা সেই শঙ্কার কথা জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। রাজধানীর গাবতলীসহ বেশ কিছু পশুর হাট পর্যবেক্ষণ করে রয়টার্স বলছে, পর্যাপ্ত পশু থাকলেও সে অনুপাতে ক্রেতা পাচ্ছেন না ব্যাপারীরা।

আকাশচুম্বী মুদ্রাস্ফীতি আর বিশ্বব্যাপী যুদ্ধবিগ্রহের প্রভাব পড়েছে বাংলাদেশের কোরবানির হাটে। ঈদ ঘনিয়ে এলেও হাটে পর্যাপ্ত ক্রেতার দেখা মিলছে না।

বিক্রেতার প্রত্যাশা ও ক্রেতার যোগানের মধ্যে বড় ব্যবধান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এ সংকটের জন্য ইউক্রেন ও ইরান যুদ্ধকে দায়ী করা হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আর হরমুজ প্রণালীতে অবরোধের কারণে সৃষ্ট জ্বালানি সংকট পরিস্থিতির আরও অবনতি ঘটিয়েছে।

ব্যবসায়ীরা জানান, পশুপালন ও পরিবহনের খরচ বেড়ে যাওয়ায় দাম বাড়াতে বাধ্য হয়েছেন তারা। অর্থনৈতিক সংকটে শুধু পরিশ্রমই বাড়েনি, বেড়েছে গবাদি পশুর খাদ্য ও ওষুধের দামও। অনেক এলাকায় হাটের আয়তন কমেছে বলেও জানিয়েছে রয়টার্স।

ক্রেতাদের অভিযোগ, গতবারের তুলনায় প্রায় দ্বিগুণ দাম চাইছেন বিক্রেতারা। তবে জীবনযাত্রার ব্যয় বাড়ায় অনেক পরিবারের ক্রয়ক্ষমতা কমেছে। এ পরিস্থিতিতে পর্যাপ্ত পশু থাকার পরও কমেছে চাহিদা।

দীর্ঘ ১১ বছর পর নতুন পে–স্কেল পাচ্ছেন প্রজাতন্ত্রের কর্মীরা। তবে এটি বাস্তবায়ন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে, বলছেন অর্থনীতিবিদরা। খাদ্য ও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা তাদের। চাপ সামাল...
রেকর্ড দামে বিক্রি হচ্ছে সুগন্ধি চাল। ছয় মাসে কেজিতে বেড়েছে ৮০ টাকার বেশি। বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৩০ টাকা দরে। ব্যবসায়ীরা বলছেন, রপ্তানির অনুমতি দেওয়ায় সুগন্ধি চালের দাম চড়া। তবে রেস্তোরাঁ...
জুনে মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ১৬ শতাংশে নামলেও দেশের সামষ্টিক অর্থনীতিতে উচ্চ মূল্যস্ফীতির চাপ অব্যাহত রয়েছে। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির- (এমসিসিআই) ত্রৈমাসিক প্রতিবেদনে এ...
জুন মাসে মূল্যস্ফীতি ৯ দশমিক ১৬ শতাংশে নামলেও দেশের সামষ্টিক অর্থনীতিতে উচ্চ মূল্যস্ফীতির চাপ অব্যাহত আছে। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি- এমসিসিআই’র ত্রৈমাসিক প্রতিবেদনে এ চিত্র...
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর