সরকারি চাকরিতে মূল বেতন বাড়তে পারে ৫০ শতাংশ, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি

আপডেট : ১০ জুন ২০২৬, ১০:৪৩ এএম

চলতি অর্থবছর থেকেই তিন ধাপে নবম কমিশন অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো বাস্তবায়ন শুরু হচ্ছে। ১ জুলাই থেকে কমিশনের সুপারিশ অনুযায়ী, মূল বেতন কমপক্ষে ৫০ ভাগ বাড়তে পারে। এজন্য বাজেটে বাড়তি বরাদ্দ রাখা হচ্ছে ৩৫ হাজার কোটি টাকা।

এই অতিরিক্ত খরচের সক্ষমতা নিয়ে প্রশ্ন রাখছেন অর্থনীতিবিদরা। তাদের মতে, সরকারি কর্মীদের বেতন বাড়ালে বাজারে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে।

প্রায় এক যুগ পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন-ভাতা পুনর্বিবেচনায় অন্তর্বর্তী সরকার নবম জাতীয় বেতন কমিশন গঠন করে। চলতি বছরের শুরুতে কমিশন ২০ তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং ১ম গ্রেডে সর্বোচ্চ ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করে। 

বিএনপি সরকার গঠনের পর নতুন বেতন কাঠামো বাস্তবায়নে কমিটি করে। তাদের সুপারিশ আমলে নিয়ে তিন ধাপে বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। প্রথম ধাপে চলতি অর্থবছর মূল বেতনের কমপক্ষে ৫০ ভাগ বাড়ছে, বাকিটা বাড়বে ২০২৭-২৮ অর্থবছর, পরের অর্থবছর থেকে পাবেন বাড়তি ভাতা। এবারের বাজেটে সরকারি কর্মচারী-কর্মকর্তার বেতন ভাতা খাতে বরাদ্দ থাকতে পারে মোট ১ লাখ ১৯ হাজার কোটি টাকা। 

দেশে কর-জিডিপি অনুপাত যখন সাড়ে ৬ শতাংশে নেমেছে, তখন পে কমিশন বাস্তবায়নসহ বিভিন্ন খাতে খরচের চাপ বাড়ছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তাদের মতে, রাজস্ব আদায়ে বড় ঘাটতি অভ্যন্তরীন ঋণ আরো বাড়াতে পারে। 

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, সরকারের যে বেতন স্কেল সেটা ২০১৫ সালের পর আর রিনিউ হয়নি। সেটা আপডেটেড হয়নি, সুতরাং এটা চাহিদা ছিল। এটা ভালো যে তারা ধাপে ধাপে করছেন। তবে খেয়াল রাখতে হবে, এতে মূল্যস্ফীতির ওপর চাপ পড়তে পারে।

নবম পে কমিশন বৈশাখী ভাতা ৫০ শতাংশ এবং অবসরপ্রাপ্তদের মাসিক পেনশন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করে। বেতন-ভাতা বাড়াতে কমিশনের পুরো সুপারিশ বাস্তবায়নে বাড়তি দরকার ১ লাখ ১৪ হাজার কোটি টাকা।

দেশের বাজারে সোনার ভরিতে এক লাফে কমল  সর্বোচ্চ ৬ হাজার ৫৯১ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ বুধবার এ দর নির্ধারণ করেছে।
কর্মসংস্থান বাড়াতে নতুন উদ্যোক্ত তৈরির জন্য জামানত ছাড়া ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তর পর্বে একথা বলেন মন্ত্রী।
দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন নিশ্চিতে বড় নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। ২০৩০-৩১ অর্থবছর পর্যন্ত করপোরেট করের বর্তমান হার বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। একই সঙ্গে...
দিনে গড়ে সাড়ে ৫ হাজার টাকা বিক্রি, এমন ছোট ব্যবসায়ীরাও আসছেন করের আওতায়। আসছে বাজেটে তাদের ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক করা হচ্ছে। মূলত গ্রাম ও মফস্বল এলাকার ছোট ব্যবসাপ্রতিষ্ঠানকে করের আওতায় আনতেই এই...
পিরোজপুরে আলুবোঝাই ট্রাক নিয়ে বেইলি ব্রিজ ভেঙে খালে পড়েছে। এতে ‎পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পরেছে এ সড়ক দিয়ে চলাচলকারী শতশত যানবাহন ও...
প্যাক এশিয়া বাংলাদেশের উদ্যোগে আগামী ১৩ জুন শনিবার রাজধানী ঢাকার বনানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গ্লোবাল এডুকেশন এক্সপো ২০২৬’। উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র,...
রাজশাহীর মোহনপুর উপজেলার খাড়ইল মিলঘর এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে মাহিন্দ্রা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে এক ব্যাংক কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। 
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে সিএনজিচালিত অটোরিকশার চালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত দুইজন আহত হয়েছেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর