প্যাক এশিয়ার উদ্যোগে ১৩ জুন বনানীতে আন্তর্জাতিক শিক্ষামেলা 

আপডেট : ১০ জুন ২০২৬, ০১:০৯ পিএম

প্যাক এশিয়া বাংলাদেশের উদ্যোগে আগামী ১৩ জুন শনিবার রাজধানী ঢাকার বনানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গ্লোবাল এডুকেশন এক্সপো ২০২৬’। উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ ও মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য এটি একটি চমৎকার সুযোগ।

বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের ১৮ নম্বর বাড়ির ‘ইরেক্টরস হাউজ’ (৬ষ্ঠ তলা)-এ অবস্থিত প্যাক এশিয়ার নিজস্ব কার্যালয়ে মেলাটি অনুষ্ঠিত হবে। শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হতে যাওয়া এই আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থীরা কোনো প্রবেশ ফি ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে অংশগ্রহণ করতে পারবেন।

এবারের মেলার অন্যতম প্রধান আকর্ষণ হলো শিক্ষার্থীদের জন্য ২৫ থেকে শুরু করে ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপের সুযোগ। মেলায় বিশ্বের বিভিন্ন দেশের নামী-দামি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত থাকবেন। তারা শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা মূল্যায়ন করবেন এবং যোগ্য প্রার্থীদের তাৎক্ষণিক স্কলারশিপসহ ভর্তির প্রাথমিক সুযোগ প্রদান করবেন।

অংশগ্রহণকারী দেশ ও শিক্ষাপ্রতিষ্ঠান:

মেলায় অস্ট্রেলিয়ার বেশ কিছু শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও কলেজ সরাসরি অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে নিউক্যাসল বিশ্ববিদ্যালয়, গ্রিফিথ বিশ্ববিদ্যালয়, সাউদার্ন ক্রস বিশ্ববিদ্যালয়, সাউদার্ন কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়, ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়, তাসমানিয়া বিশ্ববিদ্যালয়, ক্যানবেরা বিশ্ববিদ্যালয় (সিডনি), সানশাইন কোস্ট বিশ্ববিদ্যালয় (অ্যাডিলেড), চার্লস স্টুয়ার্ট বিশ্ববিদ্যালয়, লা ট্রোব বিশ্ববিদ্যালয় (সিডনি), ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়, কার্টিন কলেজ, এডিথ কোয়ান কলেজ, ওয়েস্টার্ন সিডনি কলেজ, এসআইবিটি (SIBT), গ্রিফিথ কলেজ, ডিকিন কলেজ, লা ট্রোব কলেজ, আইন্সব্যারি কলেজ এবং এসএআইবিটি (SAIBT)।

নিউজিল্যান্ড থেকে থাকছে ক্যান্টারবেরি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল কলেজ, ওয়াইকাটো কলেজ এবং এসএই (SAE) ক্রিয়েটিভ মিডিয়া ইনস্টিটিউট। কানাডা ও যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে থাকছে ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল কলেজ, ফ্রেজার ইন্টারন্যাশনাল কলেজ, ইন্টারন্যাশনাল কলেজ ম্যানিটোবা, টরন্টো মেট্রোপলিটন কলেজ, লেথব্রিজ ইন্টারন্যাশনাল কলেজ ও কুইন্স কলেজ সহ আরও অনেক প্রতিষ্ঠান।

এছাড়া ইউরোপের দেশ নেদারল্যান্ডসের দ্য হেগ পাথওয়ে কলেজ, হাঙ্গেরির পেচ বিশ্ববিদ্যালয় এবং মালয়েশিয়ার খ্যাতনামা ইনটি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই (UCSI) বিশ্ববিদ্যালয়, সেগি (SEGi) বিশ্ববিদ্যালয়, টেইলরস বিশ্ববিদ্যালয় ও সানওয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরাও মেলায় উপস্থিত থাকবেন।

শিক্ষার্থীরা যেসব সুবিধা ও তথ্য পাবেন:

মেলায় আগত শিক্ষার্থীরা গ্লোবাল এডুকেশন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ সরাসরি বিশেষজ্ঞদের কাছ থেকে জানতে পারবেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— পছন্দসই বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়া, স্কলারশিপের যোগ্যতা, পড়াশোনার পাশাপাশি পার্ট-টাইম ও ফুল-টাইম কাজের সুযোগ, কোর্স শেষে পোস্ট-স্টাডি ওয়ার্ক পারমিট, স্পন্সরশিপের নিয়মাবলী, বিদেশে আবাসন সুবিধা এবং আইইএলটিএস (IELTS) প্রস্তুতি বিষয়ক গাইডলাইন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলার দিন সরাসরি স্পট অ্যাপ্লিকেশন বা আবেদন করলে অনেক বিশ্ববিদ্যালয় তাদের নির্ধারিত আবেদন ফি (Application Fee) মওকুফ বা ছাড় দেবে। মেলাটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। যোগাযোগের জন্য মোবাইল নম্বর: ০১৩২২-৯১৪০০১ ০১৩২২-৯১৪০০২ ০১৩২২-৯১৪০০৩। প্রেস বিজ্ঞপ্তি

প্রাথমিকে শিক্ষার্থীদের মিড-ডে মিলের খাবারের মানে কোনো ধরনের অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রমাণ পেলে সরবরাহকারী প্রতিষ্ঠানের কাজ বাতিল করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা...
একদিনে বুয়েটসহ ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে পৃথক ১১টি প্রজ্ঞাপন জারি করে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত বন্ধ থাকবে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও...
জানুয়ারি মাসে এসএসসি ও জুনে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত যেন হয় সেই টার্গেট রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি বুধবার বিকেলে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি আইইউটির এক্সেলেন্স...
রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের শোকজের যে জবাব হাসপাতালটি দিয়েছে তা সন্তোষজনক নয়। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান...
প্রতি মাসে দর্শকদের জন্য নিয়মিত নতুন পর্ব উপহার দেন। কিন্তু এবার নিজের কণ্ঠস্বরই হারানোর শঙ্কায় পড়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি। গলায় সিস্ট ধরা পড়ায় চিকিৎসকরা...
তামিল সিনেমাকে গ্রামের মাটির গন্ধে, প্রকৃতির রঙে আর বাস্তব জীবনের গল্পে নতুন পরিচয় দেওয়া নির্মাতা ভারতীরাজা আর নেই। বুধবার (১০ জুন) চেন্নাইয়ের নিজ বাসভবনে বয়সজনিত জটিলতায় মারা গেছেন তিনি।...
আফগানিস্তানের ৩টি প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আজ বুধবার আফগান তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ তথ্য জানিয়েছেন। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর