বিয়েকাণ্ডে অপরাধী নন নাসির–তামিমা, খালাসের রায় আদালতের

আপডেট : ১০ জুন ২০২৬, ১২:৩৯ পিএম

বিয়ে বিচ্ছেদের আগেই নতুন বিয়ের অভিযোগে করা মামলা থেকে খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তাঁর স্ত্রী তামিমা সুলতানা তাম্মী। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ রায় দেন।

আসামিদের বিরুদ্ধে তামিমার সাবেক স্বামী রাকিব হাসানের করা মামলায় অভিযোগ ছিল, তাঁর সঙ্গে বিয়ের সম্পর্ক রেখেই নাসিরকে বিয়ে করেন তামিমা।

দণ্ডবিধির পৃথক ধারায় আসামিদের বিরুদ্ধে আনা প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন বলে রায়ে উল্লেখ করা হয়। রায় ঘোষণার সময় নাসির ও তামিমা উভয়ই আদালতে উপস্থিত ছিলেন। 

এরআগে গত ৬ মে আদালত বাদী ও আসামি–উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে মামলাটির রায়ের দিন ধার্য করেন ১০ জুন। দণ্ডবিধির ৪৯৭ ধারায় নাসির ও তামিমার শাস্তি চেয়েছিল আসামিপক্ষ। এই ধারা অনুযায়ী, যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির স্ত্রীর সঙ্গে সেই নারীর সম্মতি সাপেক্ষে সম্পর্ক স্থাপন করেন, তবে তা হবে ব্যভিচার। এর শাস্তি পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড।

জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় নাসির ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমাকে বিয়ে করেন। এর ১০ দিন পর ২৪ ফেব্রুয়ারি তামিমার সাবেক স্বামী রাকিব মামলা করেন। তিনি অভিযোগ করেন, তাঁকে তালাক না দিয়ে নাসিরকে বিয়ে করেছেন তামিমা।

২০২১ সালের ৩০ সেপ্টেম্বর নাসির ও তামিমার বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি দুজনকে আসামি করে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হয়। 

 

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার দুই আসামি সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য নথিপত্র হাইকোর্টে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে রেওয়াজ...
মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত শেখ হাসিনাসহ পলাতক আসামিদের, অনেকেই আপিলের সুযোগ হারিয়েছেন। কিন্তু এ অবস্থায় তারা কেউ আত্মসমর্পণ করলে কিংবা গ্রেপ্তার হলে বিচারিক প্রক্রিয়া কী হবে?
‘নারায়ণগঞ্জের রুপগঞ্জের গন্ধবপুরে অবস্থিত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট প্রকল্পটি রাজধানীবাসীর জন্য বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রকল্পটি পুরোপুরি চালু হলে ঢাকার দুই...
মাত্র পাঁচ কার্যদিবসে মৃত্যুদণ্ডের রায় হলো আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার। কিন্তু এমন ভাগ্য হয় না অধিকাংশ ভুক্তভোগীর। অনেক ক্ষেত্রেই বিচার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতেই পেরিয়ে যায়...
রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের শোকজের যে জবাব হাসপাতালটি দিয়েছে তা সন্তোষজনক নয়। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান...
প্রতি মাসে দর্শকদের জন্য নিয়মিত নতুন পর্ব উপহার দেন। কিন্তু এবার নিজের কণ্ঠস্বরই হারানোর শঙ্কায় পড়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি। গলায় সিস্ট ধরা পড়ায় চিকিৎসকরা...
তামিল সিনেমাকে গ্রামের মাটির গন্ধে, প্রকৃতির রঙে আর বাস্তব জীবনের গল্পে নতুন পরিচয় দেওয়া নির্মাতা ভারতীরাজা আর নেই। বুধবার (১০ জুন) চেন্নাইয়ের নিজ বাসভবনে বয়সজনিত জটিলতায় মারা গেছেন তিনি।...
আফগানিস্তানের ৩টি প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আজ বুধবার আফগান তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ তথ্য জানিয়েছেন। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর