ব্যাংক অ্যাকাউন্ট খুলতে লাগবে টিন?

আপডেট : ১০ জুন ২০২৬, ০৪:১৮ পিএম

করের আওতা এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতা বাড়াতে ব্যাংক হিসাব খোলা ও পরিচালনার ক্ষেত্রে ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নম্বর- টিআইএন (টিন) বাধ্যতামূলক করার উদ্যোগ নিচ্ছে সরকার। এখন থেকে শুধু নতুন হিসাব খোলাই নয়, বর্তমান হিসাব সচল রাখতেও টিআইএন থাকা বাধ্যতামূলক করা হতে পারে।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শিক্ষার্থী, সরকারি ভাতাভোগী এবং গেজেটের মাধ্যমে কর অব্যাহতি পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিছু কিছু ছাড় রাখার বিষয়টিও বিবেচনায় রয়েছে। 

উল্লেখ্য, বর্তমানে দেশে প্রায় ১৭ কোটি ব্যাংক হিসাব (অ্যাকাউন্ট) থাকলেও উল্লেখযোগ্য সংখ্যক হিসাবধারীর কোনো টিআইএন বা টিন নেই। 

সরকার মনে করছে, কর শনাক্তকরণ নম্বর যুক্ত হলে আর্থিক লেনদেন পর্যবেক্ষণ সহজ হবে এবং কর ফাঁকির সুযোগ কমে আসবে। যদিও টিআইএন না থাকলেও ব্যাংক আমানতের সুদের ওপর তুলনামূলক বেশি হারে উৎসে কর কাটা হয়, তবে এতদিন ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক ছিল না।

অর্থনৈতিক টানাপোড়েন আর সাধারণ মানুষের প্রত্যাশার চাপ মাথায় নিয়ে জাতীয় সংসদে আগামীকাল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের যাত্রায়...
চলতি অর্থবছর থেকেই তিন ধাপে নবম কমিশন অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো বাস্তবায়ন শুরু হচ্ছে। ১ জুলাই থেকে কমিশনের সুপারিশ অনুযায়ী, মূল বেতন কমপক্ষে ৫০ ভাগ বাড়তে পারে। এজন্য বাজেটে বাড়তি...
দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন নিশ্চিতে বড় নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। ২০৩০-৩১ অর্থবছর পর্যন্ত করপোরেট করের বর্তমান হার বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। একই সঙ্গে...
দিনে গড়ে সাড়ে ৫ হাজার টাকা বিক্রি, এমন ছোট ব্যবসায়ীরাও আসছেন করের আওতায়। আসছে বাজেটে তাদের ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক করা হচ্ছে। মূলত গ্রাম ও মফস্বল এলাকার ছোট ব্যবসাপ্রতিষ্ঠানকে করের আওতায় আনতেই এই...
বিরোধী দলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় সরকার দলের সংরক্ষিত নারী সংসদ সদস্যদের উন্নয়ন তদারকির দায়িত্ব দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার জাতীয় সংসদে জামায়াতের...
চট্টগ্রামের শস্যভান্ডার খ্যাত রাঙ্গুনিয়ার গুমাই বিলে চলছে বোরো ধান কাটার উৎসব। তবে বাম্পার ফলনের পরও স্বস্তি নেই কৃষকের। সার-কীটনাশকের বাড়তি দাম ও শ্রমিকের খরচ মিটিয়ে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায়...
সরকারের কাজের গতি বাড়াতে শিগগিরই চাকরিতে শূন্যপদ পূরণ করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আবুল...
প্রায় তিন দশক পর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় নতুন মোড় এসেছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তার মরদেহ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন...
লোডিং...

এলাকার খবর