গুমাই বিলে চলছে বোরো ধান কাটার উৎসব

আপডেট : ১০ জুন ২০২৬, ০৫:৪০ পিএম

চট্টগ্রামের শস্যভান্ডার খ্যাত রাঙ্গুনিয়ার গুমাই বিলে চলছে বোরো ধান কাটার উৎসব। তবে বাম্পার ফলনের পরও স্বস্তি নেই কৃষকের। সার-কীটনাশকের বাড়তি দাম ও শ্রমিকের খরচ মিটিয়ে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় কাঙ্ক্ষিত লাভ পাওয়া নিয়ে শঙ্কায় চাষিরা। এদিকে, উৎপাদন খরচ কমিয়ে আনতে সার ও কীটনাশক ব্যবহারে আরও সতর্কতার পরামর্শ কৃষি কর্মকর্তাদের।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার গুমাই বিল দেশের দ্বিতীয় বৃহত্তম বিল। বলা হয়, সারা দেশের আড়াই দিনের খাদ্যের যোগান দিতে পারে এই বিল। 

এবার বোরো মৌসুমে বিলের প্রায় ৩ হাজার ২০০ হেক্টর জমিতে ধানের বাম্পার ফলন হয়েছে। এর মধ্যে ২ হা্জার ৩৯০ হেক্টর জমিতে উফশী জাতের ধান এবং ৮১০ হেক্টর জমিতে হাইব্রিড জাতের ধান আবাদ হয়েছে । 

হাইব্রিড ধানে প্রতি হেক্টরে সাড়ে ৪ থেকে ৬ টন পর্যন্ত ফলন হয়েছে। তবে উৎপাদন ব্যয়ের কারণে লাভ-লোকসানের হিসাব মেলাতে বিপাকে কৃষক।

চাষিরা বলছেন, কৃষি বিভাগের পক্ষ থেকে মাঝে মধ্যে নানা পরামর্শ দেওয়া হয়। তবে সরকারি সহায়তার সার বা কীটনাশক পর্যাপ্ত নয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. ওমর ফারুক বলেন, ‘সার ও কীটনাশক ব্যবহারে অসচেতনতার কারণে প্রান্তিক পর্যায়ে বাড়ছে খরচ।’

একটা সময় গুমাই বিলে শুধু আমন ও বোরো ধানের চাষ হলেও গেল কয়েক বছর ধরে শুরু হয়েছে আউশ ধানের চাষ। কিছু কিছু রবিশস্যেরও চাষ হচ্ছে অল্প পরিসরে।

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমসারে উল্টো পথে চলাচলকারী অবৈধ থ্রি-হুইলার আটককে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা, সরকারি যানবাহন ভাঙচুর এবং পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার...
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক যুবককে অটোরিকশায় তুলে অপহরণের চেষ্টা করে ব্যর্থ হয়ে প্রকাশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের কালামিয়ারপুল এলাকায় এ ঘটনা ঘটে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় চলাচল নিষিদ্ধ থ্রি-হুইলার (তিন চাকার বাহন) আটকের জের ধরে হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার...
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ফারুক হোসেন (২৭) নামের এক যুবককে প্রকাশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার হাজীপুর ইউনিয়নের...
আজ বুধবার রাতের মধ্যে ঢাকাসহ দেশের মোট ১২টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। আগামী ১১ জুন বৃহস্পতিবার পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর। মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্র—তিন দেশ মিলে আয়োজন করছে ফুটবল ইতিহাসের বৃহত্তম এই মহাযজ্ঞ। তবে মাঠের...
দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বরগুনায় ভেঙে পড়েছে শতাধিক আয়রন ব্রিজ। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বাড়ছে প্রাণহানি। স্থানীয়রা দ্রুতই নতুন ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন। এলজিইডি বলছে, ঝুঁকিপূর্ণ...
করের চাপে থাকা টেলিকম গ্রাহকদের জন্য ভালো খবর আসতে পারে নতুন বাজেটে। আইওটি সিমের কর তুলে দেওয়া এবং ফিজিক্যাল সিমের ট্যাক্স কমানোর প্রস্তাব আসতে পারে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে। প্রান্তিক গ্রাহকদের...
লোডিং...

এলাকার খবর