নবায়নযোগ্য জ্বালানিতে সুনির্দিষ্ট রোড ম্যাপ জরুরি

আপডেট : ১৮ জুন ২০২৬, ১০:০২ পিএম

এবারের জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানির জন্য প্রণোদনা থাকায় স্বস্তি প্রকাশ করেছেন জ্বালানি বিশেষজ্ঞ ও পরিবেশ কর্মীরা। এমন উদ্যোগ বাংলাদেশকে নিম্ন-কার্বন জ্বালানির দেশে রূপান্তরিত করতে সহায়ক হবে বলে মনে করেন তারা। বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত এক আলোচনায় তারা সরকারের প্রতি আহ্বান জানান, এ বিষয়ে একটি নির্দিষ্ট রোড ম্যাপ তৈরি করতে।

সরকার ২০৩০ সালের মধ্যে ৩৫ হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপদনে সক্ষম হতে চায়। আশা করা হচ্ছে, এর মধ্যে বিশ ভাগ আসবে নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে। সেই পরিকল্পনার অংশ হিসেবে প্রস্তাবিত  জাতীয় বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৭.৩৪ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি খাতকে গুরুত্ব দিয়ে আর্থিক প্রণোদনার ঘোষণা দেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ২০২৬-২৭ এর বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রণোদনা- শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য ড. মোহাম্মদ তামিম বলেন, ‘প্রস্তাবিত প্রণোদনার ফলে সৌরবিদ্যুৎ প্রকল্পের মোট ব্যয় প্রায় ২৫-৩০ ভাগ পর্যন্ত কমে আসতে পারে।’ 
 
ইইউর জ্বালানি ও পরিবেশ প্রোগ্যাম ম্যানেজার তানজিনা দিলশাদ বলেন, ‘নবায়নযোগ্য জ্বালানির জন্য পর্যাপ্ত জমির অভাব রয়েছে। অন্যদিকে, নিউক্লিয়ার জ্বালানিও হতে পারে একটি উত্তম বিকল্প। তাই তবে সবার আগে দরকার একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ।’

তবে এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়রাম্যান জালাল আহমেদ দাবি করেছেন, সৌরবিদ্যুত প্ল্যান্ট নির্মাণে প্রয়োজনীয় ফাঁকা জায়গায় অভাব নেই। 

আলোচকরা মনে করেন, প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নিরাপদ জ্বালানি নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রস্তাবিত বাজেটে সৌরবিদ্যুৎ উৎপাদন প্রকল্প থেকে অর্জিত আয়ের ওপর ২০৩৫ সাল পর্যন্ত কর মুক্ত রাখা হয়েছে। পাশাপাশি সৌর প্যানেল, ইনভাটা, ব্যাটারি, চার্জ কন্ট্রোলারসহ গুরুত্বপূর্ণ সৌর সরঞ্জাম আমদানিতে ২০৩১ সালের জুন পর্যন্ত শুল্ক মুক্ত সুবিধা দেওয়া হবে।

ব্যবসা-বান্ধব পরিবেশ ও বিনিয়োগ বৃদ্ধিতে পাঁচ বছর মেয়াদি কর কাঠামো তৈরি করেছে সরকার। জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। বৃহস্পতিবার রাজধানীতে এক সেমিনারে...
নতুন বাজেটে রাজস্ব আদায়ের উচ্চ লক্ষ্য নির্ধারণ করা হলেও অর্থনীতিবিদরা বাস্তবায়নকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। বিনিয়োগ, কর্মসংস্থান ও মূল্যস্ফীতির চাপ নিয়ে রাজধানীতে সেমিনারে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
অর্থনৈতিক মন্দার কারণে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় প্রায় ২০ শতাংশ কমেছে। ২০২৬ সালের প্রথম তিন মাসে আয় নেমে এসেছে ৪ হাজার ৫৯১ মিলিয়ন ইউরোতে বলে জানিয়েছে ইউরোস্ট্যাট।
বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট-২০২৫ অনুযায়ী, গত বছর ব্যাংক খাতে নিট লোকসান হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৬৬৬ কোটি টাকা। খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় দেশের ব্যাংকিং খাত গভীর সংকটে পড়েছে।
সিরিজ বাঁচানোর ম্যাচের আগে হোটেলে বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ দল। ব্যাটিংয়ে ভুল-ত্রুটি নিয়ে কাজ করেনি। অন্যদিকে অস্ট্রেলিয়া ম্যাচ জিতেও মাঠে ছুটে গেছে। সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কোনো ছাড় দিতে...
হাম ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা প্রায় ৫০ ভাগ কমলেও কমছে না আক্রান্তের হার। ৩ থেকে ১৭ জুন প্রতিদিন গড়ে আক্রান্ত হচ্ছে ১ হাজার ১৩৫ জন। টিকা নেওয়ার পরও আক্রান্তের হার না কমায় দুশ্চিন্তায় বিশেষজ্ঞরা।...
বাংলাদেশে তৈরি উচ্চ প্রযুক্তিসম্পন্ন বিশ্বমানের মাদারবোর্ড বা পিসিবিএ (প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলি) এখন থেকে ব্যবহৃত হবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সরঞ্জামে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারের...
অর্থ আত্মসাৎ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় সময় টিভির পরিচালক আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। আত্মসমর্পণের পর বৃহস্পতিবার এ আদেশ দেওয়া হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর