জীবন্ত কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৮:৫৮ পিএম

নরসিংদীতে একটি জীবন্ত কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে সেতুর ওপর হতে মেঘনার শাখা নদীতে নিক্ষেপের অভিযোগে মোহাম্মদ আলী নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে তাকে আটক করা হয় বলে বলে জানান নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম মামুন। 

আটক মোহাম্মদ আলী সদর উপজেলার কামারগাঁও এলাকার আব্দুর রবের ছেলে। 

ওসি এ আর এম মামুন জানান, একটি জীবন্ত কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে নরসিংদীর নাগরিয়াকান্দিস্থ সেতুর ওপর হতে মেঘনার শাখা নদীতে নিক্ষেপের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় খালি গায়ে থাকা একজন লোক একটি কুকুরের গলায় রশি লাগিয়ে রশির অপর প্রান্তে ইট বেঁধে কুকুরটিকে ব্রিজের উপর থেকে নিচে নদীতে ফেলে দিয়েছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই নরসিংদী জেলা পুলিশের দৃষ্টিগোচর হয় এবং নরসিংদী সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ভিডিওতে খালি গায়ে থাকা ব্যক্তি মোহাম্মদ আলীকে নাগরিয়াকান্দি এলাকা হতে আটক করা হয়।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে এনিমেল কমিউনিটি ওয়েলফেয়ার অব বাংলাদেশ নামক ফেসবুক আইডি হতে ভিডিওটি আপলোড করা হয়। আটক যুবকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাকে বালুর ভেতরে লুকিয়ে অবৈধভাবে পরিবহনকালে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ভারতীয় ফুসকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
লক্ষ্মীপুরের রায়পুরে ঘরে ঢুকে একই পরিবারের মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা করেছে এক ব্যক্তি। এ ঘটনায় হামলাকারী অনন্ত মজুমদারও বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে নিহত হয়েছেন। ফলে এ ঘটনায় মোট পাঁচজনের মৃত্যু...
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা মামলায় এক জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আলোচিত এ মামলায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের...
গাজীপুরের ভাঙ্গা ব্রিজ এলাকায় তুরাগ নদের ওপর স্থায়ী সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দুপাড়ের বাসিন্দাদের। বর্ষায় নৌকা আর অন্য সময় বাঁশের সাঁকোই তাদের ভরসা। সিটি করপোরেশন বলছে, জনদুর্ভোগ কমাতে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হিসেবে ডাক্তার এ বি এম আবদুল্লাহর আজীবন নিয়োগ বাতিল করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত...
রাজধানীর মোহাম্মদপুরের বসিলার দয়াল হাউজিংয়ে পূর্ব শত্রুতার জেরে বাসার সামনে ডেকে নিয়ে এক কিশোরকে ছুরিকাঘাতের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে...
কিশোরগঞ্জের কটিয়াদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. রিফাত (২৩) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের চরিয়াকোনা এলাকায় এ দুর্ঘটনা হয়।
আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়িয়েছে অ্যাপল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মেমোরি ও স্টোরেজ চিপের চড়া মূল্যের চাপ থেকে গ্রাহকদের আর সুরক্ষা দেওয়া সম্ভব হচ্ছে না। অবশ্য এই সিদ্ধান্তের ফলে আপাতত আইফোনের দামে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর