বিমাকে কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহার করা হয়েছে: অর্থ উপদেষ্টা

আপডেট : ২৭ জুন ২০২৬, ০৬:৩৪ পিএম

বিগত সরকারের সময় বিমাকে কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। শনিবার রাজধানীর একটি হোটেলে ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।

অনিয়ম ও দুর্নীতির কারণে তীব্র আস্থার সংকটে পড়েছে বিমা খাত। দীর্ঘদিন ঘুরেও বিমার টাকা তুলতে পারছেন না অনেক গ্রাহক। নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএর তথ্যমতে, ২০২৫ সাল শেষে বিমা খাতে অনিষ্পন্ন দাবির পরিমাণ প্রায় ৮ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে।
সেমিনারে অর্থ উপদেষ্টা বলেন, ‘একসময় বিমা খাতে কোনো কার্যকর রেগুলেটরি ওভারসাইট ছিল না। ফলে এটি এমন একটি খাতে পরিণত হয়েছিল, যেখানে কিছু ব্যক্তি সাধারণ বিমা ও পুনর্বিমা (রিইন্স্যুরেন্স) প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে দুর্ঘটনা না ঘটলেও বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা নিতেন।’ তিনি জানান, একটি বিমা কোম্পানির স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এ খাতের নানা দুর্বলতা প্রত্যক্ষ করেছেন।

এ সময় নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন বলেন, বিমা খাতে গ্রাহকের আস্থা ফিরিয়ে আনা, বিমাকে দীর্ঘমেয়াদি বিনিয়োগের ভিত্তি হিসেবে গড়ে তোলা এবং সক্ষমতা বৃদ্ধি— এই তিন স্তম্ভকে সামনে রেখে সংস্কার কার্যক্রম পরিচালনা করা হবে। বিমা দাবি নিষ্পত্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি। প্রয়োজন হলে সরকারের কাছে এককালীন বেইলআউট প্যাকেজের প্রস্তাব দেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন আইডিআরএ চেয়ারম্যান। পাশাপাশি বিমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তরের ঘোষণা দেন তিনি।

এর আগে আইডিআরএ জানিয়েছে, বিমাকারীদের নগদবিহীন (ক্যাশলেস) লেনদেনে উৎসাহিত করতে নিয়ন্ত্রক সংস্থা গাইডলাইন তৈরি করবে এবং ব্যাংকের মাধ্যমে প্রিমিয়াম জমা দেওয়ার ব্যবস্থা চালু করা হবে। সংস্থাটি সতর্ক করেছে, স্বল্পমেয়াদি লাভের চেষ্টায় পথ হারিয়েছে এই খাত— এখন এটিকে উৎপাদনশীল খাত হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হবে। 

প্রধানমন্ত্রীর চীন সফরের কারণে দেশে চীনের বিনিয়োগ বাড়বে, কমবে বাণিজ্য ঘাটতি। এমন আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মন্ত্রী দাবি করেন, চীন-মিয়ানমার করিডোরে যুক্ত হলে,...
খাদ্য নিরাপত্তাসহ জরুরি দুটি প্রকল্পের জন্য বাংলাদেশকে ১১০ কোটি ডলার (প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা) ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। যার মধ্যে ৩০ কোটি ডলার দেওয়া হচ্ছে খাদ্য নিরাপত্তায় জরুরি সহায়তা...
দেশের জ্বালানি নিরাপত্তা ও দীর্ঘমেয়াদি ব্যয় সাশ্রয়ে ইলেকট্রিক ভেহিকল বা ইভি প্রযুক্তির বিকল্প নেই। তবে বিনিয়োগের বাস্তবতা বিবেচনায় নিয়ে চার্জিং অবকাঠামো, বিদ্যুৎ সরবরাহ ও ব্যাটারি ব্যবস্থাপনায় ধাপে...
সেবা খাতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) সভাপতি পদে দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার শাহজাহান মোল্লা এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক কালের কন্ঠের সিনিয়র...
আফগানিস্তানে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয়-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.২।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ‘সির সির’ গান দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছিলেন বাংলাদেশি-আমেরিকান ডিজে, গায়ক ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবং বলিউড তারকা নোরা ফাতেহি। সেই জুটিই এবার...
আর্জেন্টিনায় ফুটবল কেবল একটি খেলা নয়, একটি ধর্ম। লিওনেল মেসি কিংবা ডিয়েগো ম্যারাডোনার মতো বিশ্বজয়ী তারকা হওয়ার স্বপ্ন বুকে নিয়ে প্রতিবছর হাজার হাজার শিশু-কিশোর দেশটির বিভিন্ন প্রান্ত থেকে বুয়েনস...
কয়েকদিন ধরেই মার্কিন পপতারকা টেইলর সুইফটের বিয়ের গুঞ্জন উঠেছে। তবে এ বিষয়ে গায়িকার মুখে কুলুপ! প্রেমিক এনএফএল তারকা ট্র্যাভিস কেলসির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে গোপনীয়তায় কোনো ঘাটতি রাখছেন না তিনি!...
লোডিং...

এলাকার খবর