রাজধানীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, ২ যুবকের মৃত্যু

মধ্যরাতে রাজধানীর কাঁটাবনে ১৪-তলা আল-বারাকা টাওয়ারের আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এতে দুজন যুবক মারা গেছেন।

আপডেট : ২৭ জুন ২০২৬, ০৯:২৪ এএম

মধ্যরাতে রাজধানীর কাঁটাবনে ১৪-তলা আল-বারাকা টাওয়ারের আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এতে দুজন যুবক মারা গেছেন।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ১৪ তলা আবাসিক ভবনের ১২ তলার ৩টি ফ্ল্যাটে ল চেম্বারের একটিতে আগুন লাগে। খবর পেয়ে নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। আগুন দ্রুত ফ্ল্যাটের বিভিন্ন রুমে ছড়িয়ে পড়ে। ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনে পুড়ে গেছে ল ফার্মের গুরুত্বপূর্ণ নথি ও আসবাবপত্র। ভবনটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি ছিল, জানিয়েছে ফায়ার সার্ভিস।

যে ফ্ল্যাটটিতে আগুন লাগে সেখান কোনো গ্যাস সংযোগ নেই বলে জানান এর মালিক। আগুন নিয়ন্ত্রণে সময় লাগার জন্য ক্ষোভ প্রকাশ করেন বাসিন্দারা।

ওই ভবনের এক বাসিন্দা বলেন, ‘আমাদের কষ্ট হচ্ছে দুইটা ছেলে, সারাদিন আমরা এক সাথে ছিলাম। দুই তিন ঘণ্টা আমরা বুড়িগঙ্গা ঘুরে আসছি।’ এই বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।

ফায়ার সার্ভিস কর্মীদের প্রাথমিক ধারণা, ভবন নির্মাণ বিধিমালা ও বিদ্যুৎ সংযোগে নীতিমালা যথাযথভাবে মানা হয়নি। আগুনে ক্ষয়ক্ষতির বিষয়ে অনুসন্ধান করছেন তারা।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে নেওয়ার পর দুজন যুবককে আগুনে দগ্ধ হয়ে আটকা অবস্থায় ছিল। আমরা তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠাই। 

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, অগ্নিকাণ্ডের ওই ফ্ল্যাটের ভেতরে আটকা পড়েন দুই কর্মচারী। পরে দুই ঘণ্টার চেষ্টায় তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। দগ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যুর হয়।
 
আগুনের ঘটনার পেছনে কোনো নাশকতা নাকি নিছক দুর্ঘটনা সে বিষয়ে আরো তথ্য অনুসন্ধান করছে ফায়ার সার্ভিস।

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৩টি লোহার দানবাক্স খুলে ৬ মাসে মিলেছে ৪৩ বস্তা টাকা। এখন চলছে গণনার কাজ। টাকা ছাড়াও বরাবরের মতো স্বর্ণ-রুপার অলঙ্কার এবং বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে এসব...
রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের একটি ফ্ল্যাট থেকে ফারা ফেরদৌস (৩২) নামে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে মার্কেটের ১৪ তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 
কালো পোশাক পরে, খালি পায়ে, শোকের পতাকা হাতে নিয়ে ‘হায় হোসেন হায় হোসেন’ মাতম তুলে রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে দেশের সবচেয়ে বড় তাজিয়া মিছিলে যোগ দেন শিয়া মুসলিম সম্প্রদায়ের...
রাজধানীর ওয়ারীর কে এম দাস লেনের নিচতলার ভাড়া বাসার একটি কক্ষ থেকে মো. জসীমউদ্দীন (২৫) নামে এক সেনিটারি মিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা হয়। 
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। আহতের সংখ্যা ৩ হাজারের বেশি। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে অনেকে। সংবাদমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা...
চীনের সঙ্গে প্রতিরক্ষা ও পররাষ্ট্র তথ্য বিনিময়, অন্য দেশের সঙ্গে সম্পর্কে প্রভাব ফেলবে না বলে মনে করেন বিশ্লেষকরা। প্রধানমন্ত্রীর চীন সফরে, বাংলাদেশি পণ্যের জন্য আলাদা আউটলেট খোলার সমঝোতাকে, ভালো...
বিশ্বকাপে স্পেনের কাছে ১-০ গোলে হেরে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেলো উরুগুয়ে। এইচ-গ্রুপের চ্যাম্পিয়ন স্প্যানিশরা, রানার্সআপ নবাগত কেপ ভার্দে।
বিশ্বকাপে ইতিহাস গড়েছে নবাগত কেপ ভার্দে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে  দ্বিতীয় রাউন্ডে আফ্রিকার দেশটি। নকআউটে তাদের প্রতিপক্ষ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামীকাল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর