রাজধানীর আজিজ সুপার মার্কেটের বাসায় মিলল নারী চিকিৎসকের মরদেহ

আপডেট : ২৬ জুন ২০২৬, ০৯:২০ পিএম

রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের একটি ফ্ল্যাট থেকে ফারা ফেরদৌস (৩২) নামে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে মার্কেটের ১৪ তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত ফারা ফেরদৌসের বাড়ি খুলনা জেলার ফুলতলা থানার পয়গ্রাম এলাকায়। তার বাবার নাম আব্দুর রশিদ। তিনি আজিজ সুপার মার্কেটের ১৪ তলায় ভাড়া থাকতেন।।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার উপ–পরিদর্শক (এসআই) মো. একরামুল বলেন, আমরা নিহতের পরিবারের কাছ থেকে জানতে পেরেছি, ফারা ফেরদৌস স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জারি (সিভিটিএস) বিভাগে এমএস ফেজ-বি’র তৃতীয় বর্ষের রেসিডেন্ট শিক্ষার্থী ছিলেন। 

এসআই মো. একরামুল আরও বলেন, ডা. ফারা ফেরদৌস অবিবাহিত ছিলেন এবং আজিজ সুপার মার্কেটের ১৪ তলার ৮/এস নম্বর ফ্ল্যাটের একটি কক্ষে একাই থাকতেন। পরে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে ওই ভবনে গিয়ে কক্ষের দরজা ভেঙে দেখি ফারা ফেরদৌস চেয়ারে বসে টেবিলে মাথা দিয়ে বসে আছেন। তবে ঠিক কবে এবং কখন তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে কেউ নিশ্চিত করতে পারেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো কারণে তার মৃত্যু হয়েছে।

বিকেল পৌনে ৬টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার এসআই একরামুল আরও বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এবিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

কালো পোশাক পরে, খালি পায়ে, শোকের পতাকা হাতে নিয়ে ‘হায় হোসেন হায় হোসেন’ মাতম তুলে রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে দেশের সবচেয়ে বড় তাজিয়া মিছিলে যোগ দেন শিয়া মুসলিম সম্প্রদায়ের...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হিসেবে ডাক্তার এ বি এম আবদুল্লাহর আজীবন নিয়োগ বাতিল করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত...
রাজধানীর মোহাম্মদপুরের বসিলার দয়াল হাউজিংয়ে পূর্ব শত্রুতার জেরে বাসার সামনে ডেকে নিয়ে এক কিশোরকে ছুরিকাঘাতের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে...
কিশোরগঞ্জের কটিয়াদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. রিফাত (২৩) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের চরিয়াকোনা এলাকায় এ দুর্ঘটনা হয়।
জাদুঘরের কিউরেটর প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান এবং তাঁকে জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরিয়ে দেখান। প্রধানমন্ত্রী তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের সঙ্গে জাদুঘরের বিভিন্ন...
একসঙ্গে মা ও তিন বোনকে হারিয়ে বাকরুদ্ধ লক্ষ্মীপুরের রায়পুরের বাসিন্দা সিফাত হোসেন। কেন এই হত্যাকাণ্ড, মিলছে না তার জবাবও। এদিকে, হত্যায় জড়িত অভিযোগে একজন গণপিটুনিতে মারা গেলেও প্রতিবেশীরা বলছেন, ৪...
বিবিএসের সাময়িক হিসাবে, চলতি অর্থবছরে দেশের জিডিপির আকার ৬১ লাখ ২০ হাজার কোটি টাকার বেশি। এসময় বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ১৩ লাখ ১৮ কোটি টাকা। অর্থাৎ জিডিপির তুলনায় বেসরকারি বিনিয়োগের অনুপাত...
ফুটবল মানেই শুধু গোলের হিসাব নয়। এটি আবেগ আর সংস্কৃতির মহামিলন। আর সেই আবেগ এবার স্টেডিয়াম থেকে সরাসরি পৌঁছে গেছে ঢাকার পাঁচ তারকা হোটেলের ডাইনিং টেবিলে। বিশ্বকাপের উত্তেজনাকে নতুন স্বাদে মাখতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর