সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি, বাড়তি গুনতে হচ্ছে ৩০০ টাকা পর্যন্ত

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৬:৩৫ পিএম

সরকার ১২ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করলেও বাস্তবে সেই দামে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় নির্ধারিত দামের চেয়ে ৩০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ।

সরকার প্রতি মাসে এলপিজির দাম পুনর্নির্ধারণ করলেও বাজারে তার প্রতিফলন নেই। বাধ্য হয়ে অতিরিক্ত দাম দিয়েই সিলিন্ডার কিনতে হচ্ছে ভোক্তাদের।

রাজশাহীর খুচরা ব্যবসায়ীদের দাবি, ডিলার পর্যায় থেকেই বেশি দামে এলপিজি কিনতে হয়। পরিবহন ব্যয়, কমিশন ও সরবরাহ সংকটের কারণে সরকার নির্ধারিত দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না। তবে ডিলারদের দাবি, তারা নির্ধারিত দামের মধ্যেই বিক্রি করছেন।

বগুড়ায় ১২ কেজির এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮৫০ টাকায়। ব্যবসায়ীদের ভাষ্য, কোম্পানি থেকে নতুন মূল্য কার্যকরের নির্দেশনা না পাওয়ায় আগের দামেই বিক্রি করা হচ্ছে।

বরিশালে এখনো প্রায় ১ হাজার ৮০০ টাকা দিয়ে এলপিজি কিনতে হচ্ছে। বাড়িতে সরবরাহের জন্য অতিরিক্ত ৫০ থেকে ১০০ টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের। ফলে একটি সিলিন্ডারের পেছনে মোট খরচ প্রায় ২ হাজার টাকায় পৌঁছাচ্ছে। খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট করে অতিরিক্ত দাম আদায়ের অভিযোগও রয়েছে।

সিলেটে ভোক্তাদের অভিযোগ, দাম কমানোর ঘোষণা এলেও বাজারে তার কোনো প্রভাব নেই। তাদের ভাষ্য, পণ্যের দাম বাড়লে তা সঙ্গে সঙ্গে কার্যকর হয়, কিন্তু দাম কমার সুবিধা সাধারণ মানুষ সময়মতো পান না।

গত বৃহস্পতিবার সরকার ভোক্তা পর্যায়ে ৩৫৭ টাকা কমিয়ে ১২ কেজির এলপিজির নতুন দাম ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করে।

সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর ফলে বছরে সরকারের ব্যয় বাড়বে ১ লাখ ৩১ হাজার কোটি টাকা। মূল্যস্ফীতি, আয় বৈষম্য এবং বেসরকারি চাকরিজীবীদের ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে অর্থনীতিবিদদের...
সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে মুরগি, চাল ও কাঁচা মরিচের দাম। তবে কিছুটা স্থিতিশীল সবজির দাম। আজ শুক্রবার সকালে কারওয়ানবাজারসহ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
জুনে প্রায় ২৬ শতাংশ বৃদ্ধির পরও, ২০২৫-২৬ অর্থবছরে রপ্তানি আয় আগের বছরের চেয়ে দশমিক ৬ শতাংশ কমেছে। আর লক্ষ্যমাত্রার চেয়ে কম হয়েছে প্রায় ১৩ শতাংশ। বৃহস্পতিবার রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবির প্রতিবেদনে...
দেশে আবারও বেড়েছে সোনার দাম। বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেট সোনার ভরিপ্রতি দাম বেড়ে হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার নতুন দাম...
ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিতর্কিত মন্তব্য করায় এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইন...
একদল উড়ছে বিশ্বজয়ের স্বপ্নে, আর অন্য দল বিশ্বকে চমকে দিয়ে লিখে চলেছে নতুন এক রূপকথা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আজ শনিবার দিবাগত রাত ৩টায় মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের হট ফেভারিট...
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলো পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।
আহত কবির আহমেদ গুলিস্তান শপিং মার্কেট ইউনিট জামায়াতে ইসলামীর সভাপতি এবং ফুলবাড়িয়া এলাকার মোবাইল পার্টসের ব্যবসায়ী বলে জানিয়েছেন স্বজনরা। বর্তমানে জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে তার চিকিৎসা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর