জিডিপির অনুপাতে বেসরকারি বিনিয়োগের হার সর্বনিম্ন পর্যায়ে

আপডেট : ২৬ জুন ২০২৬, ০৯:১৭ পিএম

দীর্ঘদিন ধরে দেশের বেসরকারি বিনিয়োগ পরিস্থিতি তেমন ভালো অবস্থায় নেই। পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, চলতি অর্থবছরে জিডিপির অনুপাতে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে বেসরকারি বিনিয়োগের হার। যা গত ১৪ বছরের মধ্যে রেকর্ড। 

বিশ্লেষকরা বলছেন , রাজনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি সংকট, উচ্চ সুদের হার ও ব্যবসাবান্ধব পরিবেশের অভাবে নতুন বিনিয়োগে আগ্রহ কমছে। ফলে কর্মসংস্থান ও ভবিষ্যত অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে বাড়ছে উদ্বেগ। 

দেশের অন্যতম চালিকাশক্তি বেসরকারি খাত। অথচ সেই খাতের বিনিয়োগই এখন ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। 

বিবিএসের সাময়িক হিসাবে, চলতি অর্থবছরে দেশের জিডিপির আকার ৬১ লাখ ২০ হাজার কোটি টাকার বেশি। এসময় বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ১৩ লাখ ১৮ কোটি টাকা। অর্থাৎ জিডিপির তুলনায় বেসরকারি বিনিয়োগের অনুপাত ২১ দশমিক ৫৩ শতাংশ। ২০১২-১৩ অর্থবছরে যা ছিলো ২১ দশমিক সাত পাঁচ শতাংশ।

অর্থনীতিবিদদের মতে, কয়েক বছর ধরেই রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট, গ্যাস-বিদ্যুতের ঘাটতি, উচ্চ কর এবং ঋণের বাড়তি সুদের কারণে ব্যবসায়ীরা নতুন বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন। ফলে শিল্প কারখানার সংখ্যা কমার পাশাপাশি নতুন কর্মসংস্থান তৈরিতে সংকট দেখা দিচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ বিনিয়োগ-জিডিপি অনুপাত একটি দেশের শক্তিশালী অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। তাই বিনিয়োগের এই নিম্নমুখী প্রবণতা কাটাতে রাজনৈতিক স্থিতিশীলতা, ব্যবসাবান্ধব পরিবেশ এবং জ্বালানি ও অর্থায়ন সংকটের দ্রুত সমাধান জরুরি।

 

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
দেশের বিভিন্ন স্থানে সোলারের ব্যবহার বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে গ্রিড বিদ্যুতের চাহিদা ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর নীতিমালা ও বিনিয়োগের নিশ্চয়তা জরুরি বলে মনে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর