ককরোচ পার্টির নেতা অভিজিৎ অসুস্থ, সাময়িক বিরতি

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৬:৫৮ পিএম

ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আন্দোলনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ তথ্য জানান। অভিজিৎ জানান, বিশ্রামের জন্য তিনি আন্দোলন থেকে সাময়িকভাবে দূরে থাকবেন। তবে সন্ধ্যার মধ্যে যন্তর মন্তরের প্রতিবাদ মঞ্চে ফিরে আসবেন।

দীপকে লিখেছেন, ‘গত কয়েক দিন ধরে আমার প্রচণ্ড জ্বর ও শরীর ব্যথা হচ্ছে। কোনোমতে দিন পার করার জন্য আমি ব্যথানাশক ওষুধ খাচ্ছি। আজ যন্তর মন্তরে আমার সাথে দেখা না হলে আমি দুঃখিত। আমার কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে সুস্থ হওয়ার প্রয়োজন রয়েছে। আমি সন্ধ্যার মধ্যে প্রতিবাদস্থলে ফিরে আসব।’

অভিজিৎ দীপকেসহ অন্যান্য বিক্ষোভকারী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে অনড় রয়েছেন।

বুধবার রাতে পুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। অন্যদিকে পুলিশের অভিযোগ, পার্লামেন্ট স্ট্রিটের দিকে অগ্রসর হওয়া ভিড়কে আটকাতে গেলে তাদের উদ্দেশ্য করে পাথর ও বোতল ছোড়া হয়।

এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ তোলেন অভিজিৎ। বিক্ষোভকারীদের প্রতি পুলিশের আচরণ নিয়ে বৃহস্পতিবার সকালে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

তথ্যসূত্র: বিবিসি

দিল্লিতে বিক্ষোভরত ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের আলোচনার আমন্ত্রণ জানিয়েছে ভারত সরকার। দেশটির প্রধানমন্ত্রীর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং আলোচনার এ প্রস্তাব দেন।
ভারতের দিল্লির বিক্ষোভ গড়িয়েছে আদালত পর্যন্ত। বিক্ষোভের কারণে রাজধানীর একাধিক মেট্রো স্টেশন বন্ধের বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিকাশ সিং।
প্রশ্নফাঁস কাণ্ডের বিচারের জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠন করা হবে। নয়াদিল্লির যন্তর মন্তরে ছাত্র-যুবদের ধারাবাহিক বিক্ষোভের মাঝে সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। আজ বৃহস্পতিবার সেই সিদ্ধান্তের কথা...
ভারতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নতুন করে উত্তপ্ত নয়াদিল্লি। বুধবার রাতে যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সঙ্গে পুলিশের নতুন করে...
দেশে চালুর প্রস্তুতি চলছে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম (আইআইপিএস)। এর মাধ্যমে মোবাইল অ্যাপ থেকেই কয়েক সেকেন্ডে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে টাকা পাঠানো যাবে। বিশেষজ্ঞদের মতে, এতে ডিজিটাল...
যে কৃত্রিম বুদ্ধিমত্তাকে মানুষ তৈরি করেছিল কাজ সহজ করার জন্য, সেই প্রযুক্তিই যদি একদিন মানুষের নির্দেশ অমান্য করে নিজেই ইন্টারনেটে ঢুকে সাইবার হামলা চালায়?
একের পর এক বোমাসদৃশ বস্তু ও হুমকি দিয়ে লেখা চিরকুট উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে মেহেরপুরে। গত ৬ মাসে জেলার ১০টি স্থান থেকে অন্তত ১৩টি ককটেলসদৃশ বস্তু ও চিরকুট জব্দ করা হয়। পুলিশ বলছে, মানুষকে...
অনেক দিন ধরেই আলোচনা চলছিল, ইংলিশ গণমাধ্যমও প্রতিবেদন প্রকাশ করেছিল। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা এল আজ। দীর্ঘ ১৭ বছর পর ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। 
লোডিং...

এলাকার খবর