গণভোট হারাম হলে সংসদ নির্বাচনও হারাম: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, যদি গণভোট হারাম হয়, তাহলে সংসদ নির্বাচনও হারাম। রাজধানীর মিরপুরে দলের জনসভায় তিনি জনগণের রায়ের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান এবং জুলাই গণহত্যার বিচার ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি তোলেন।

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৬:৫৯ পিএম

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, যদি গণভোট হারাম হয় তাহলে সংসদ নির্বাচনও হারাম। জনগণের রায়কে অপমানিত করবেন না, জনগণের মুখোমুখি হলে জনগণ কাউকে ছেড়ে কথা বলবে না। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে জামায়াতের এক জনসভায় এ কথা বলেন দলের আমির।

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার দাবিতে রাজধানীর মিরপুর-১০ এ জনসভা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

জামায়াত আমির বলেন, ‘অন্তত নিজেদের কর্মী ও গুম হওয়া পরিবার কথা ভেবে জুলাই গণহত্যার বিচার করেন। রাস্ট্রীয় সম্মান ও খেতাবে তাদের ভূষিত করতে হবে জুলাই এ আহতদের সম্মানিত করতে হবে।’

জামায়াত আমির আরও বলেন, ‘মিরপুরে বিভিন্ন স্থাপনা ও সড়ক জুলাই শহীদের নামে করা হোক, যদি এই সরকার না করে আমরা ক্ষমতায় গেলে করব ইনশাআল্লাহ।’ এ সময় ফুটপাতের হকার নিরসনে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি। 

 
 

 

 

 

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংঘাত সৃষ্টি হতে পারে। সংসদে সমাধান না হলে সংঘাত রাজপথে গড়াতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বুধবার...
সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। বুধবার দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে দলটির এক সংবাদ...
ফেসবুকে এক নারীর সঙ্গে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামী। এতে দাবি করা হয়েছে, দলের পক্ষ থেকে প্রকৃত ঘটনা...
ভবিষ্যতে কেউ ব্যালট বাক্স চুরির চেষ্টা করলে তাদেরকে বিষখালী নদীতে ভাসিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। রোববার...
দেশে চালুর প্রস্তুতি চলছে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম (আইআইপিএস)। এর মাধ্যমে মোবাইল অ্যাপ থেকেই কয়েক সেকেন্ডে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে টাকা পাঠানো যাবে। বিশেষজ্ঞদের মতে, এতে ডিজিটাল...
যে কৃত্রিম বুদ্ধিমত্তাকে মানুষ তৈরি করেছিল কাজ সহজ করার জন্য, সেই প্রযুক্তিই যদি একদিন মানুষের নির্দেশ অমান্য করে নিজেই ইন্টারনেটে ঢুকে সাইবার হামলা চালায়?
একের পর এক বোমাসদৃশ বস্তু ও হুমকি দিয়ে লেখা চিরকুট উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে মেহেরপুরে। গত ৬ মাসে জেলার ১০টি স্থান থেকে অন্তত ১৩টি ককটেলসদৃশ বস্তু ও চিরকুট জব্দ করা হয়। পুলিশ বলছে, মানুষকে...
দিল্লিতে বিক্ষোভরত ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের আলোচনার আমন্ত্রণ জানিয়েছে ভারত সরকার। দেশটির প্রধানমন্ত্রীর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং আলোচনার এ প্রস্তাব দেন।
লোডিং...

এলাকার খবর