‘চীনের করিডরে বড় বাধা অশান্ত মিয়ানমার’

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডর বাস্তবায়নের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মিয়ানমারের অস্থিতিশীলতা, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা। সম্ভাব্য ভূরাজনৈতিক প্রভাব বিবেচনায় রেখে প্রস্তাবটি মূল্যায়ন করছে সরকার।

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০২:১৭ পিএম

বাণিজ্যিক যোগাযোগ বাড়াতে বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডর চায় বেইজিং। ১০ বছর আগের প্রস্তাব আলোচনায় আসে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরে।   

প্রস্তাবিত করিডরটি চীনের কুনমিং থেকে যাবে মিয়ানমারের মান্দালয়ে। সেখান থেকে একটি অংশ ইয়াঙ্গুন এবং আরেক অংশ বিস্তৃত হবে রাখাইন রাজ্যের কিয়াউকফিউ গভীর সমুদ্রবন্দর পর্যন্ত। রাখাইন থেকে সড়ক, রেল ও সমুদ্র পথে যুক্ত হবে কক্সবাজার-চট্টগ্রামের সঙ্গে।  

তবে বিশাল এই কর্মযজ্ঞের বাধা হলো ভূরাজনীতি, রোহিঙ্গা সংকট, রাখাইনের অস্থিরতা ও নাফ নদীর দুই পাড়ের নিরাপত্তা। প্রায় প্রতিদিনই বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে জব্দ হচ্ছে মাদক আর অস্ত্র।

নিরাপত্তা বিশ্লেষক আ ন ম মুনীরুজ্জামান, মিয়ানমারের স্থিতিশীলতা ও রোহিঙ্গা সংকট সমাধান ছাড়া চীনের প্রস্তাবিত অর্থনৈতিক করিডর বাস্তবায়ন সম্ভব নয়। এসব বিষয়ে মীমাংসা না হলে করিডরের সুফল পাবে না ঢাকা।   

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, এসব বিষয় আমলে নিয়ে করিডর প্রস্তাব নিয়ে কাজ করছে সরকার। চীনের অন্যান্য আন্তর্জাতিক উদ্যোগ মূল্যায়ন করেই করিডর ইস্যুতে সিদ্ধান্ত নেওয়া হবে। বিবেচনা করা হবে নিরাপত্তার দিকও।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, এশিয়া ও ইউরোপের প্রায় ৪০টি দেশের সাথে চীনের অর্থনৈতিক করিডর রয়েছে। ৬টি প্রধান অর্থনৈতিক করিডরের মধ্যে সবচেয়ে বেশি কার্যকর নিউ ইউরেশিয়ান ল্যান্ড ব্রিজ। বাকিগুলো এখন আংশিকভাবে চালু। চীনের প্রস্তাব কতটা উপযোগী তা বিবেচনা করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।  

ঢাকা-বেইজিংয়ের এই পদক্ষেপে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হতে পারে। তাই সর্তকতার সঙ্গে আগানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা।  

বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা দেখছে জাতিসংঘ। একদিকে মধ্যপ্রাচ্য সংকটে ইউরিয়া সারের দাম বেড়ে সম্ভাব্য উৎপাদন সংকট, অন্যদিকে দেশের প্রায় ৩৯ শতাংশ মানুষ স্বাস্থ্যকর খাবার কিনতে পারে...
বাংলাদেশের রাজস্ব ঘাটতি, মূল্যস্ফীতি ও ব্যাংকিং খাতের দুর্বলতা নিয়ে উদ্বেগ জানিয়েছে আইএমএফ। নতুন ঋণ কর্মসূচি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা শেষে অর্থনৈতিক সংস্কারের ওপর জোর দিয়েছে সংস্থাটি।
বাংলাদেশের বৈদেশিক ঋণের ঝুঁকি, ঋণ ছাড়ের ধীরগতি ও ঋণ পরিশোধের চাপ নিয়ে সরকারের সঙ্গে বৈঠক করেছে আইএমএফ। আগামী পাঁচ বছরে প্রায় ২৬ বিলিয়ন ডলার ঋণ পরিশোধের প্রয়োজন হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত তিন বছর বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘের ইকোসক অধিবেশনে টেকসই অর্থনৈতিক উত্তরণ ও আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন...
চলমান আন্দোলনের মধ্যেই সরকারপক্ষের সঙ্গে বৈঠকে বসেছে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিনিধিদল। কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ায় কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে এই বৈঠক হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পটুয়াখালীর সদর উপজেলার আউলিয়ারপুরে হাঁস খাওয়ার অভিযোগে দুটি কুকুরকে রশিতে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রাণী নির্যাতনের অভিযোগে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বঙ্গভবন। প্রস্তুত আছে সংসদ সচিবালয়ও। এখন জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র দিলেও বাকি আনুষ্ঠানিকতা শেষ হবে। 
যুক্তরাষ্ট্র নতুন করে যে শুল্ক আরোপ করেছে সেক্ষেত্রে অন্য দেশের তুলনায় বাংলাদেশ সর্বনিম্ন শুল্ক হারের আওতায় রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
লোডিং...

এলাকার খবর