সরকারের সঙ্গে বৈঠকে ভারতের ককরোচ পার্টি

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৩:২৫ পিএম

চলমান আন্দোলনের মধ্যেই সরকারপক্ষের সঙ্গে বৈঠকে বসেছে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিনিধিদল। কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ায় কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে এই বৈঠক হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বৈঠক শুরুর আগে খোলামেলা আলোচনা হওয়ার আশা প্রকাশ করেন সিজেপির মুখপাত্র সৌরভ দাস।

আলোচনায় রাজি হলেও এখনো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে শিক্ষার্থীরা। সেই সঙ্গে প্রশ্নপত্র ফাঁস হওয়ার ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ প্রদান এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে আনা সব মামলা প্রত্যাহারের দাবি উপস্থাপন করা হবে বলেও জানানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার বিক্ষোভ নিয়ন্ত্রণে শিক্ষা সচিব বিনীত জোশিকে অপসারণ করে সরকার।

এদিকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের পর এবার শিক্ষার্থীদের যন্তর মন্তরের বিক্ষোভে যোগ না দেওয়ার পরামর্শ দিয়েছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ও। এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন রাহুল গান্ধী।

২৬ দিন পর সোনাম ওয়াংচুকের অনশন ভাঙার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এ সময় শান্তিপূর্ণভাবে কর্মসূচি চলবে বলেও জানান তিনি।

দিল্লিতে চলমান বিক্ষোভ থেকে শিক্ষার্থীদের দূরে থাকতে নির্দেশ দিয়েছে ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিসহ যেকোনো...
প্রশ্নফাঁস নিয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান আন্দোলনের প্রেক্ষাপটে ভিডিও বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই ভিডিও বার্তার পর...
দিল্লিতে বিক্ষোভরত ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের আলোচনার আমন্ত্রণ জানিয়েছে ভারত সরকার। দেশটির প্রধানমন্ত্রীর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং আলোচনার এ প্রস্তাব দেন।
ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আন্দোলনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ তথ্য জানান। অভিজিৎ জানান, বিশ্রামের জন্য তিনি আন্দোলন...
সব গুঞ্জন সত্যি করে অবশেষে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগপত্রে সই করা মাত্রই...
অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলের বন্যায় চট্টগ্রামের সাতটি উপজেলা ক্ষতিগ্রস্ত হলেও সবচেয়ে বেশি বিপর্যয়ের মুখে পড়ে উপকূলীয় উপজেলা বাঁশখালী। বন্যার পানি নেমে গেলেও হাজারো পরিবারের ঘরে ফেরার পথ এখনো অনিশ্চিত।...
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত ও চাঁপাইনবাবগঞ্জের চাড়ালডাংগা সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। বিজিবি জানায়, শুক্রবার ভোর ৫টার দিকে ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা...
আজ সকালে নিজ বাড়ির বারান্দার টিনের চালায় উঠে পেয়ারা পাড়ছিলেন আকাশ। এ সময় অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালা থেকে নিচে পড়ে যান। স্থানীয়রা দ্রুত...
লোডিং...

এলাকার খবর