হাঁস খাওয়ার অভিযোগ তুলে দুটি কুকুরকে রশিতে বেঁধে পিটিয়ে হত্যা

পটুয়াখালীর সদর উপজেলার আউলিয়ারপুরে হাঁস খাওয়ার অভিযোগে দুটি কুকুরকে রশিতে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রাণী নির্যাতনের অভিযোগে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জোরালো হয়েছে।

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৩:০৩ পিএম

খাবারের সন্ধানে ঘুরে বেড়ানো দুটি প্রাণীর জীবন থেমে গেল মানুষের লাঠির আঘাতে। পটুয়াখালীর সদর উপজেলার আউলিয়ারপুর ইউনিয়নের খেজুরতলা এলাকায় হাঁস খাওয়ার অভিযোগ তুলে দুটি কুকুরকে রশিতে বেঁধে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকের মধ্যে সমবেদনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার খাবারের খোঁজে এলাকায় ঘুরছিল কুকুর দুটি। এ সময় হাঁস খাওয়ার অভিযোগ তুলে জহির হাওলাদার ও মনজু হাওলাদার নামে দুই ব্যক্তি রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে বাঁশ ও লাঠি দিয়ে কুকুর দুটিকে নির্মমভাবে মারধর করেন। এক পর্যায়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় কুকুর দুটি।

স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে খাবারের অভাবে কুকুর দুটি আশপাশে খাদ্যের সন্ধান করত। ক্ষুধার তাড়নায় কোনো প্রাণী মানুষের বসতিতে এলে তাকে পিটিয়ে হত্যা অমানবিক। এমন আচরণ উচিত নয়। তারা বলছেন, সামান্য সহানুভূতি দেখানো হলে হয়তো দুটি প্রাণের এভাবে মৃত্যু হতো না।

ঘটনার পর প্রাণীপ্রেমী ও সচেতন নাগরিকেরা বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পশুকল্যাণ আইন, ২০১৯ অনুযায়ী কোনো প্রাণীর ওপর অপ্রয়োজনীয় নির্যাতন বা হত্যা দণ্ডনীয় অপরাধ।

তবে অভিযোগের বিষয়ে জহির হাওলাদার ও মনজু হাওলাদারের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের প্রত্যাশা, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট প্রশাসন।

বরিশালের আগৈলঝাড়ায় আসামির মৃত্যুর গুজবে থানায় হামলার ঘটনার প্রায় ১০ দিন পরও থমথমে এলাকার পরিস্থিতি। পুলিশের অভিযানে গ্রেপ্তার এড়াতে পুরুষশূণ্য ফুল্লশ্রি গ্রাম। হামলার ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার করা...
যশোরে প্রতিপক্ষের হামলায় শরিফুল ইসলাম জিতু (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ধারালো অস্ত্রসহ সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
রাজধানী ঢাকায় চলতি বছরের জুন পর্যন্ত ১২২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা মাসে গড়ে ২০টি। সর্বশেষ সবুজবাগে বিএনপি কর্মী ও হাজারীবাগে এক তরুণ হত্যার ঘটনায় তদন্ত করছে পুলিশ। তবে ডিএমপির দাবি, রাজধানীর...
বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি ভাড়া বাসা (মেস) থেকে উচ্ছ্বাস কর্মকার নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ সকালে নিজ বাড়ির বারান্দার টিনের চালায় উঠে পেয়ারা পাড়ছিলেন আকাশ। এ সময় অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালা থেকে নিচে পড়ে যান। স্থানীয়রা দ্রুত...
রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যেই জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে সংসদ সচিবালয়।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির শুক্রবার সকালে থাইল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রী ভিজাভাত ইসারাভাকদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে সরকারি সফর...
গত বছর যুক্তরাজ্যের লন্ডনের একটি বিলাসবহুল হোটেলের কক্ষ থেকে সৌদি রাজপরিবারের এক সদস্যের মরদেহ উদ্ধার হয়। নিহত ২৯ বছর বয়সী এই রাজপুত্রের নাম আব্দুল্লাহ বিন ফাহাদ বিন আব্দুল্লাহ বিন আব্দুলআজিজ বিন...
লোডিং...

এলাকার খবর