বাংলা কিউআরের প্রচারে নীলা মার্কেটে গভর্নর

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৩:৪৯ পিএম

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মুস্তাকুর রহমান আজ শনিবার পূর্বাচল নিউ টাউনের নীলা মার্কেট পরিদর্শন করেছেন। বাংলা কিউআর (Bangla QR) ক্যাম্পেইনের অংশ হিসেবে মার্কেটটি পরিদর্শন করেন।  

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, গভর্নর বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেনের সুবিধা সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন এবং দৈনন্দিন কেনাকাটায় নিরাপদ, দ্রুত ও সহজ পেমেন্ট মাধ্যম হিসেবে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান জানান।

এসময় গভর্নর নিজেও বাজার থেকে বিভিন্ন পণ্য কিনে বাংলা কিউআরের মাধ্যমে মূল্য পরিশোধ করেন। তার এ উদ্যোগের মাধ্যমে সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর ব্যবহারে উৎসাহ ও সচেতনতা বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

নীলা মার্কেট পরিদর্শনের সময় বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও সংশ্লিষ্ট ব্যাংক ও পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল আমদানিতে সহজ অর্থায়ন নিশ্চিত করতে ইডিএফ ঋণের পরিধি বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্তে বাইসাইকেল, ফার্নিচার ও হিমায়িত খাদ্য খাতের রপ্তানিকারকেরা নির্ধারিত সীমার...
দেশের বাজারে সোনার দাম আবার কমেছে। দুই দফা বৃদ্ধির পর এবার ভরিতে সর্বোচ্চ কমেছে ৩ হাজার ৩২৪ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য জানিয়েছে।
টানা বৃষ্টি এবং ফলন নষ্ট হওয়ার অজুহাতে রাজধানীর বাজারে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। পেঁয়াজের দাম বেড়েছে, কাঁচা মরিচের দামও আকাশচুম্বী। 
একীভূত পাঁচ ইসলামী ব্যাংক থেকে আগস্টের মধ্যে পর্যায়ক্রমে প্রশাসক প্রত্যাহারের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। পুনর্গঠন ও কোর ব্যাংকিং সিস্টেম বাস্তবায়ন নিয়ে আলোচনার মধ্যেই এ সিদ্ধান্তের...
দেশে পানিতে ডুবে প্রতিদিন গড়ে মারা যায় ৪৮ জন শিশু। বছরে এই সংখ্যা দাঁড়ায় সাড়ে ১৭ হাজারে। পানিতে ডুবে মৃত্যুরোধে সাঁতার শেখায় উৎসাহ দেওয়ার পাশাপাশি পুকুরে বেষ্টনী দেওয়ার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।...
থেমে নেই ভারত সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা। আজও ৩ জেলার সীমান্ত দিয়ে ২২ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ও গ্রামবাসী।  শনিবার ভোর ৪টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার খিয়ার মাহমুদপুর...
জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করেছে তার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত ‘ফিরে দেখা জুলাই-২০২৪’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলাম বলেছেন, জুলাইয়ের চেতনা হলো বৈষম্য দূর করা, সুশাসন প্রতিষ্ঠা এবং স্বচ্ছতা ও...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর